শিলিগুড়ি, ৩ অক্টোবর:- শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। এরপর সেখানে একটি রাজস্থান নম্বরের একটি ১২ চাকার ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর সোনা। ধৃতদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান্ত কুমার ও দীপক কুমার। ধৃতরা রাজস্থানের বাসিন্দা। ডিআরই সূত্রে জানা গেছে যে ওই ট্রাক থেকে ২০২টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ৩৩ কেজি ২৫২ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৫১ লক্ষ ৭১ হাজার ১৬৮ টাকা। এবং উদ্ধার হওয়া সোনাগুলো ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে অসমে থেকে শিলিগুড়ির দিকে আসছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন ডিআরআই।
Related Articles
স্কুলে ‘দুষ্টুমি’র অপরাধে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ হাওড়ার এক স্কুলের পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে।
হাওড়া, ২৫ নভেম্বর:- স্কুলে ‘দুষ্টুমি’ করার অপরাধে এবার এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো হাওড়ার একটি স্কুলের পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। শুক্রবার হাওড়ার ওই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে স্কুলে ‘দুষ্টুমি’র অপরাধে পরদিন প্রধান শিক্ষক ছাত্রের অভিভাবককে স্কুলে ডেকে পাঠান। অভিযোগ, পরদিন শনিবার ছাত্রের মা স্কুলে এসে দেখেন তাঁর ছেলেকে সকলে মিলে শুশ্রূষা করছে। […]
কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
কোচবিহার , ১০ এপ্রিল:-ফের কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল। পাতলাখাওয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা পাতলাখাওয়ার ৩/২ নং বুথে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিজেপি কর্মীর নাম অমল দাস। তিনি ওই এলাকারই বাসিন্দা। সকাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা কোচবিহার জেলায়। Post Views: 328
মা উড়ালপুলের রেলিংয়ের ওপর উঠে পড়লেন এক যুবক।
কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- মা উড়ালপুলের রেলিংয়ের ওপর হঠাৎই উঠে পড়লেন এক যুবক। যুবককে উদ্ধার করতে তৎপর পুলিশ এবং দমকল বাহিনী। পার্ক সার্কাসের ৪ নম্বর সেতুর কাছের ঘটনা। সেতুর বিমে দীর্ঘদিন বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে থাকেন ওই যুবক। তাঁর গলায় একটি দড়ি ঝোলানো ছিল। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম […]








