হুগলি , ২ অক্টোবর:- উত্তর প্রদেশের হাতরস কান্ড নিয়ে উত্তাল সারা দেশের রাজনীতি। যেভাবে উত্তরপ্রদেশের যোগী রাজত্বে একটি অসহায় মেয়েকে নির্যাতন করে মারা হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারাদেশ। এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ সন্ধ্যায় হুগলির রিষড়ায় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জঘন্য ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হলো একটি মোমবাতি মিছিল। শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে মিছিলটি রিষড়া পৌরসভার সামনে থেকে শুরু হয় শেষ হয় জি টি রোড এর সন্ধ্যা বাজারের আম্বেদকর মূর্তির সামনে। আজকের এই মোমবাতি মিছিলে শুধুমাত্র তৃণমূল নেতৃত্বই নয় প্রচুর সাধারণ মানুষও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। উত্তরপ্রদেশ সরকারের যেভাবে প্রকৃত ঘটনাটা কে চাপা দেয়ার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদ করেন। আজকের এই মিছিলে বিজয় সাগর মিস্র ছাড়াও উপস্থিত ছিলেন মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, তাপস সরখেল, সুখসাগর মিস্র, শীতল ঘটক সহ অগণিত তৃণমূল কর্মী এবং নেতৃবৃন্দ।
Related Articles
ভুয়ো পাসপোর্ট নিয়ে বাংলাদেশ যাবার পথে ধৃত এক বাংলাদেশি যুবকl
উঃ২৪পরগনা,২২ ডিসেম্বর:- ভুয়ো পাসপোর্ট নিয়ে বাংলাদেশ যাবার পথে ধৃত এক বাংলাদেশি যুবক l শনিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল দিয়ে ভুয়া পাসপোর্ট নিয়ে বাংলাদেশ যাবার পথে এক যুবককে আটক করে অভিবাসন দপ্তর l ধৃত যুবকের নাম বক্তিয়ার হোসেন, বাড়ি ঝিনাইদহ জেলায় l বক্তিয়ারকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় অভিবাসন দপ্তর l ধৃতকে আজ বনগাঁ মহকুমা […]
প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় যজ্ঞ চলছে হাওড়ায়।
হাওড়া , ১২ আগস্ট:- দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক রয়েছে। দিল্লির সেনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন । প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা আরোগ্য কামনা করে হাওড়ায় শীতলা মায়ের মন্দিরে পুজো চলছে। প্রণববাবুর আরোগ্য কামনায় চলছে পুজোপাঠ। যজ্ঞের আয়োজন করা হয়েছে। এবিষয়ে শুভ্রজ্যোতি দাস বলেন, আজ মায়ের মন্দিরে আমরা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের […]
শ্রাবণী মেলার আগে শেওড়াফুলিতে ঘাট পরিদর্শনে মহকুমা শাসক, বিধায়ক ও পুরপ্রধানের।
হুগলি, ১০ জুলাই:- শ্রাবণী মেলার আগে শেওড়াফুলিতে ঘাট পরিদর্শনে মহকুমা শাসক,বিধায়ক ও পুরপ্রধানের। শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ মানুষ বৈদ্যবাটির বিভিন্ন ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের দিকে রওনা হয়। আগামী ১৭ তারিখ থেকে শুরু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সপ্তায় লক্ষ লক্ষ মানুষ বৈদ্যবাটি থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে রওনা দেবে। […]









