কলকাতা , ২ অক্টোবর:- করোনা পরিস্থিতি সহ বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই দিনের সফরে জঙ্গল মহল যাচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে পৌঁছে রাজ্য এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন। পরে বুধবার তিনি ঝাড়গ্রাম এ একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই সফরে ও মুখ্যমন্ত্রী বেশকিছু নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। বুধবারই তার কলকাতায় ফেরার কথা।
Related Articles
আগামীকালও অনিশ্চিত বেসরকারি বাস চলাচল , যাত্রীদের চাহিদা মেটাতে কাল বড়ো চ্যালেঞ্জ পরিবহন কর্তাদের।
কলকাতা , ১ জুলাই:- ডিজেলের মূল্য ও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো এই দুয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের রাষ্ট্রিয় পরিবহণ সংস্থাগুলি আগামীকাল থেকে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের নতুন বিধি নিষেধের দ্বিতীয় দিনে আগামীকাল সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকায় কিভাবে যাত্রীদের চাহিদা মেটানো যাবে পরিবহণ কর্তাদের কাছে সেটাই […]
রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও […]
বজ্রাঘাতে অসুস্থ হয়ে ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপালে।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় ব্রর্জাঘাত। ঘটনায় অসুস্থ ও আতঙ্কিত হয়ে মাদ্রাসার ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপাল গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে হরিপাল গ্রামীণ হাসপাতালে পৌঁছেছেন হরিপালের বিধায়ক করবি মান্না সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর হঠাৎই আকাশ […]









