কলকাতা ,১ অক্টোবর:- ক্রেতা সাধারণের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের অধীন খাদি ও গ্রামীণ শিল্প দপ্তর অন্যান্য বস্ত্রসামগ্রীর পাশাপাশি মাস্ক তৈরি শুরু করেছে। সুতি, মসলিন ও সিল্কের থ্রি-প্লাই নানান ডিজাইনের মাস্কের চাহিদা বিপুলভাবে বেড়েছে বলে খাদির কলকাতার বিপণন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ রায় জানিয়েছেন। তিনি বলেন, ঝাড়গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও মালদার খাদি অনুমোদিত গ্রামীন শিল্পীরা মাস্ক তৈরি করছেন। দেশের অন্যান্য প্রান্ত থেকেও এ রাজ্যে মাস্ক আসছে। সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা মাস্কের মূল্য নির্ধারণ করা হয়েছে।বাচ্চাদের জন্য রঙিন হাল ফ্যাশনের মাস্ক তৈরি করা হচ্ছে। চড়কায় কাটা সুতোয় তৈরি হচ্ছে মাস্ক। বিদেশে বিপুল পরিমাণে মাস্ক রপ্তানি করা হচ্ছে বলেও অভিজিৎ বাবু জানান। এদিকে, গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে খাদি মাস্কের উপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে বলে অভিজিত বাবু জানিয়েছেন।
Related Articles
ফের সিবিআইয়ের দল হাওড়ায়।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির ঘটনা পর্যবেক্ষণে এক সপ্তাহের ব্যবধানে ফের হাওড়ায় এলেন সিবিআইয়ের প্রতিনিধিরা। রবিবার দুপুরে লিলুয়া থানার অন্তর্গত কোনা পূর্বপাড়া খালপাড় এলাকায় আসেন তাঁরা। সেখানে বিজেপি কর্মী রণজিৎ দাসের বাড়িতে তিন সদস্যের সিবিআইয়ের দল আসেন। ভোট পরবর্তী অশান্তির ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ বয়ান নেন তাঁরা। উল্লেখ্য, রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে […]
মাটির খোল নয় , এবার বিপদ এড়িয়ে সুতোর খোলে ব্যবহার তুবড়িতে।
কলকাতা, ২৩ অক্টোবর:- ২০১৯, কালীপুজোর রাতে তুবড়ি ফেটে মৃত্যু হয় শহরের দুই শিশুর। বাতিল করা হয় তুবড়ি তৈরিতে ব্যবহৃত মাটির খোল। পরিবর্তে ব্যবহার শুরু হয় কাগজের খোল। যদিও সম্পূর্ন রকম বিপদ এড়িয়ে যাওয়ার জন্য এবার শহরের এক বাজী প্রস্তুত কারক তুবড়ি তৈরিতে ব্যবহার করলেন সুতোর খোল।জা কিনা একেবারে বিপদহীন। কারণ হিসেবে প্রস্তুত কারক জানাচ্ছেন এতটাই […]
করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে।
উঃ২৪পরগনা,৩ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে। এরাজ্যেও করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরালার এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে । রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত -বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোন নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে […]








