হাওড়া, ১ অক্টোবর:- হাথরাসে যাওয়ার পথে রাহুল গান্ধিকে গ্রেফতার যোগীর পুলিশের। লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে হাওড়ায় পুড়ল মোদীর কুশপুতুল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাওড়ার পাওয়ার হাউস মোড়ে বিক্ষোভ হয়। শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে হয় এই বিক্ষোভ। সেখানে মোদীর কুশপুতুল দাহ করা হয়। উল্লেখ্য, এদিন ভারতীয় দণ্ডবিধির ধারায় রাহুলকে গ্রেফতার করা হয়। হাথরাসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখার জন্য বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ দিল্লি থেকে গাড়ি করে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। তার আগেই হাথরাসে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। তাঁদের যাওয়ার পথে জড়ো হন কংগ্রেস সমর্থকরা। কিন্তু গ্রেটার নয়ডার পরীচকের কাছে রাহুল-প্রিয়াঙ্কার কনভয়কে আটকে দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। তারপর তারা হেঁটেই হাথরাসের উদ্দেশ্যে রওনা দেন। ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মীরাও। পরে যমুনা এক্সপ্রেসওয়ের কাছে আবারও রাহুলদের আটকায় পুলিশ। পুলিশ দাবি করে, এরপর নির্দেশ লঙ্ঘন করার জন্য ভারতীয় দণ্ডবিধির ধারায় এই গ্রেফতার করা হয়।
Related Articles
ঈদে হারানো বৃদ্ধা উদ্ধার আগমনী র মাসে , পুজোর আগেই মা এলো ডানকুনিতে।
চিরঞ্জিত ঘোষ , ৭ অক্টোবর:- আগস্টের এক বকরিদের দিন বৃদ্ধা মা বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু বাতাসে আগমনীর বার্তা বইয়ে আসার সাথে সাথে হারানো মাকে খুঁজে পেলেন ছেলে। বুধবার সন্ধ্যায় বি গার্ডেন পুলিশ লাইনের কাছে মা ও ছেলে এই মিলন দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন অনেকেই। করোনা পরিস্থিতিতে জীবনের অনেক কিছুই বদলে গেলেও মাকে ফিরে […]
গরমে লোডশেডিং, অবরোধ হাওড়ার বাইপাস এলাকায়।
হাওড়া, ১৫ এপ্রিল:- চড়া গরমে বিদ্যুৎহীন গোটা এলাকা। চারদিন ধরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন বলে অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার দুপুরে হাওড়ার ইস্ট-ওয়েস্ট রোড বাইপাসে অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনস্থলে আসে হাওড়া থানার পুলিশ। প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। Post Views: 390
অনুব্রতকে তোলা হলো আসানসোল কোর্টে, ফের গরু চোর স্লোগান বিরোধীদের।
আসানসোল, ২০ আগস্ট:- শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচারকাণ্ডে অনুব্রত মন্ডলকে পেশের আগে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন পুরো আদালত চত্বরে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আদালতের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কোর্ট চত্ত্বর এলাকায় তৃণমূল সমর্থকেরা জয় বাংলা স্লোগান […]










