ডেবরা , ৩০ সেপ্টেম্বর:- তৃণমূল প্রথম থেকেই বারবার রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, তবে কোনও লাভ হবে না ! ডেবরার রাধামোহনপুরে কৃষক বিলের সমর্থনে এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করলেন দাপুটে বিজেপি নেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল যতই কৃষি বিল নিয়ে বিরোধিতা করুক না কেন রাজ্যের কৃষকদের সাথে জনসংযোগ করে তাদের কৃষি বিল নিয়ে বোঝানো হবে বলেও দাবি করেন লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ডেবরার রাভা মোহনপুরে বিজেপির জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যকে সাথে নিয়ে সভা করতে আসেন দাপুটে এই বিজেপি নেত্রী। অন্যদিকে করোনা নিয়ে অনুপম হাজরার যে মন্তব্যে রাজ্য রাজনীতি সড়গড়ম সেই মন্তব্যের সাথে দলের কোনো সম্পর্ক নেই বলেই স্পষ্ট দাবি লকেট চট্টোপাধ্যায়ের।
Related Articles
প্রাণে বাঁচলেন বৃদ্ধ।
হাওড়া,২৪ মে:- রবিবার সকালে হাওড়ার বালির পঞ্চাননতলায় এক বৃদ্ধ আচমকাই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। কিন্তু, বর্তমানে করোনা আতঙ্কের জেরে পথচলতি মানুষজন তা দেখেও কেউই প্রথমে সাহায্যর হাত বাড়াননি বলে অভিযোগ। খবর পেয়ে এগিয়ে আসেন বালি এলাকার বাসিন্দা টিভি চ্যানেলের এক সাংবাদিক। তিনি ঘটনাস্থলে এসে অসুস্থ বৃদ্ধকে বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেন। প্রাক্তন সিআরপিএফ […]
বিরোধীশূন্য ভদ্রেশ্বর পৌরসভা।
হুগলি, ১১ নভেম্বর:- ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার নির্বাচিত বিজেপি ও নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগদান করায় পুরোপুরি বিরোধীশূন্য হয়ে গেল ভদ্রেশ্বর পুরসভা। স্বাভাবিকভাবে বিজেপি থেকে তৃণমূলে জনপ্রতিনিধিদের এই যোগদানের ঘটনায় চিন্তা বাড়িয়েছে বিজেপির। এই ঘটনায় বিজেপির অভিযোগ ভয় দেখিয়ে জোর করে বিরোধীদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত উল্লেখ্য […]
রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে জটিলতা অব্যাহত।
কলকাতা, ৩০ মে:- রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। গত রবিবার আগের কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি ফাঁকা। এরই মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তৃতীয় একটি নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার রাজভবনে গোয়ার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পর রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, […]








