কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এক বছর রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালনের পর বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরেই উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবান্ন থেকে বিদায় নিলেন তিনি্ ।তবে অবসর নিলেও রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছেনা রাজীবের। বৃহস্পতিবার থেকেই রাজ্যের শিল্পন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে যোগ দিচ্ছেন তিনি। তার আগে এদিন নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন রাজ্যে প্রশাসনের ব্যাটন। একই সঙ্গে এদিন দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন স্বরাষ্ট্র সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং নতুন অর্থ সচিব মনোজ পন্থ। মুখ্য সচিব হিসাবে সম্ভবত রাজ্যের ইতিহাসে অন্যতম এক সঙ্কটময় পরিস্থিতি সামনে থেকে মোকাবিলা করতে হয়েছে রাজীব সিনহাকে। তবে করোনা ও আম্ফান এই জোড়া বিপর্যয়-কে তিনি যেভাবে সামাল দিয়েছেন তার প্রশংসা করেছে প্রশাসনিক মহল। রাজ্য সরকারের দেওয়া সম্বর্ধনা পত্রেও সেকথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে নতুন পদে য়োগ দেওয়ার আগে শুভেচ্ছা ও অভিন্ন্দন জানিয়েছেন।
Related Articles
২৩ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরীর সিদ্ধান্ত।
কলকাতা, ২০ মার্চ:- রাজ্যের গ্রামীণ ও ব্লক হাসপাতালের উপর চাপ কমাতে পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান থেকে নতুন ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেকটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে প্রায় এককোটি টাকা করে খরচ হবে। ১৭টি জেলার বিভিন্ন ব্লকে এই স্বাস্থ্যকেন্দ্রেগুলি তৈরির জন্য স্বাস্থ্য দফতর প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও রাজ্যের যেসমস্ত উপস্বাস্থ্য […]
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- বিয়ের আটমাসের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু গৃহবধুর। শ্বশুরবাড়ীর লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের বাপের বাড়ির। ঘটনাটি চুঁচুড়ার রবীন্দ্রনগর কালিতলা এলাকার। মৃতের নাম রিম্পা কর্মকার। আট মাস আগেই উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা রিম্পার দেখাশোনা করে বিয়ে হয় কালিতলার কাপড় ব্যবসায়ী রঞ্জিত সাহার। বর্তমানে রিম্পা অন্তঃসত্বা ছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অছিলায় রিম্পাকে […]
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ২২ নভেম্বর:- ডেঙ্গি পরিস্থতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মঙ্গলবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখায়। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের শেষে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ী সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন। শঙ্কর বাবু বলেন,রাজ্যে ডেঙ্গি পরিস্হিতি ভয়াবহ হয়ে উঠেছে।৫০ […]









