স্পোর্টস ডেস্ক , ২৯ সেপ্টেম্বর:- জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বসেছে ধোনিরা। শুক্রবার সানরাইজার্সে বিরুদ্ধে ম্যাচের আগে এবার চেন্নাই শিবিরে খুশির খবর। চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ মাত্র ৫ রান। রায়ডুর সঙ্গে দলে ফিরছেন ডোয়েন ব্র্যাভো। হাঁটুতে চোট থাকায় আইপিএল ২০২০তে এসে থেকে ব্র্যাভো এখনও সিএসকের জার্সিতে ম্যাচ খেলতে পারেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাভো। তবে ফাইনালে তাঁকে বোলিং বা ব্যাটিং করতে হয়নি। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে আবার অনুশীলনে ফিরেছেন রায়াডু। দৌড়ানো থেকে নেটে ব্যাটিং, রায়ডুকে স্বাভাবিক ছন্দে পাওয়া যাচ্ছে। একইভাবে ব্র্যাভোও নেটে পুরোপুরি স্বচ্ছন্দে রয়েছেন।
Related Articles
পুলিশের তৎপরতায় ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার টাকা ফিরে পেলেন বাবা।
হাওড়া , ৮ মে:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার টাকা ফিরে পেলেন বাবা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় ওই ব্যক্তির খোয়া যাওয়া প্রায় তিন লক্ষাধিক টাকা সহ ব্যাগ। শুক্রবার উদ্ধার হয় ব্যাগ সহ সেই টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়া নন্দীবাগানের বাসিন্দা দামোদর শর্মা নামে এক […]
প্রতিবাদের রাখি বন্ধনে সামিল দৃষ্টিহীনরা।চুঁচুড়া ঘড়ির মোরে সংহতির রাখি বাঁধলেন পথ চলতি মানুষের হাতে।
হুগলি, ১৯ আগস্ট:- রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রোধে ভাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। এই বন্ধনে যেমন ছিল মানুষে মানুষে সৌভাতৃত্বে বার্তা তেমনই ছিল নারীদের প্রতি সম্মান। আর জি করের ঘটনা নারিয়ে দিয়েছে গোটা সমাজকে। এখনো মানুষ পশুর মত আচরন করে। কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দেয় এই ঘটনা। নারী অধীকার নিয়ে আন্দোলন আলোচনা […]
শতবর্ষের ইস্টবেঙ্গল কে আরো শক্ত করার জন্য আরো এক ফ্যান ক্লাবের আত্মপ্রকাশ হলো রিষড়ায়।
হুগলি,১৩ জানুয়ারি:- শতবর্ষের ইস্টবেঙ্গল কে আরো শক্ত করার জন্য আরো এক ফ্যান ক্লাবের আত্মপ্রকাশ হলো রিষড়ায়। ২ নম্বর রিষড়া কিশোর সংঘ ক্লাবের উদ্যোগে রিষড়া মশাল ব্রিগেড এর উদ্বোধন হলো।উদ্বোধন করেন পৌরপ্রধান বিজয় সাগর মিস্র , উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান।সঙ্গে ছিলেন পৌর প্রতিনিধি শুভজিৎ সরকার , মনোজ গোস্বামি। ব্যানার উদ্বোধনের পাশাপাশি মশাল ব্রিগেড তাদের জার্সি […]







