কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- আশঙ্কাজনক কোভিড রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সারা রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই র্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকেরা এই দলে থাকবেন তাদের সংশ্লিষ্ট হাসপাতালে আশপাশে থাকা বাধ্যতামূলক। যাতে যে কোনও সময় প্রয়োজন হলে তারা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালে পৌঁছতে পারেন। সম্প্রতি রাজ্যের বেশ কিছু সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার জন্য ওইসব রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
Related Articles
জাতীয় স্তরের সাঁতারে চারটি পদক জয় চন্দননগরের শাশ্বতর।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- উপযুক্ত পরিকঠামো ছাড়াই লড়াই চালিয়ে জাতীয় স্তরে একটি সোনা ও তিনটি রূপোর পদক জয় হুগলির ছেলের।আসল বিষয়টি হচ্ছে উপযুক্ত পরিকাঠামো আর সেটি এই বাংলায় এখনো অনেক ক্ষেত্রেই নেই বললেই চলে। খেলাধুলার বিভিন্ন বিভাগে বিশেষ করে জেলাস্তরে পরিকাটামর অভাবে অনেক তরুণ স্বপ্ন দেখলেও বাস্তবায়িত করতে পারে না। শাশ্বত সেও কুড়ি পঁচিশ কিলোমিটার দূর […]
লিলুয়ায় কারখানায় ঢুকে দুষ্কৃতি দলের হামলা। চললো ভাঙচুর।
হাওড়া, ১৮ অক্টোবর:- হাওড়ার লিলুয়ায় ফের দুষ্কৃতি তাণ্ডব। কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি সেখানকার নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে। কারখানায় লুটপাটের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার রাতের ওই ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভিতে। ঘটনায় প্রকাশ, লিলুয়ার চামরাইলে বৃহস্পতিবার দুপুরে লরির ধাক্কায় মৃত্যু হয় এক নিরাপত্তা কর্মীর। তখনকার মতো কোনও সমস্যা না হলেও রাতে দলবল নিয়ে কারখানায় ঢুকে […]
দুবাইয়ে বুকিদের রমরমা ! এক ক্রিকেটারের সঙ্গে গড়াপেটার চুক্তি ।
স্পোর্টস ডেস্ক , ৪ অক্টোবর:- কয়েকদিন আগেই বোর্ডের (BCCI) দুর্নীতিদমন শাখার প্রধান স্বীকার করে নিয়েছিলেন, দুবাইয়ে উপস্থিত রয়েছে বুকিদের একাংশ। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে এক ক্রিকেটারের সঙ্গে বুকিদের তরফ থেকে যোগাযোগের চেষ্টাও নাকি করা হয়েছে। আর সে খবর জানতে পেরে ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের দুর্নীতিদমন […]








