স্পোর্টস ডেস্ক , ২৮ সেপ্টেম্বর:- অবশেষে জল্পনার অবসান । আগামী মরশুমে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে নামবেন বাংলার সর্বকালের সেরা পেসার অশোক দিন্দা। সোমবার সামনে এসেছে এই খবর। গোয়া (Goa) ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব বিপুল ফাড়কে দিন্দার যোগদানের কথা স্বীকার করে নেন। বলেন, ‘‘হ্যাঁ, আমরা অশোক দিন্দাকে একবছরের জন্য দলে নিয়েছি, তবে যদি মরশুম শুরু হয় তো।’’ আসলে করোনা আবহে আইপিএল বিদেশে সরানো হলেও ঘরোয়া টুর্নামেন্ট বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয় বিসিসিআইয়ের পক্ষে। আর তাই হয়তো আসন্ন ঘরোয়া মরশুম পুরোপুরি বাতিল বা একটি বা দু’টি টুর্নামেন্ট আয়োজিত হতে পারে। এদিকে, দিন্দার বাংলা (West Bengal) ছেড়ে যাওয়া একপ্রকার নিশ্চিতই ছিল। CAB তাঁকে এনওসি-ও (NOC) দিয়ে দিয়েছিল। দিন্দা সাফ জানিয়েছিলেন যেখানেই যান, বাংলার জার্সিতে আর কখনও বোলিং করবেন না। পরবর্তীতে তিনি টিমের বোলিং কোচ হয়ে ফিরে আসতে রাজি। কিন্তু বাংলার হয়ে বোলিং আর নয়। আসলে দিন্দার অভিযোগ তিনি সোজাসাপটা রাজনীতির শিকার।
Related Articles
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী পালিত।
হাওড়া, ৩০ আগস্ট:- সব অবতারেরই পূজা বেলুড় মঠের একটি অতি প্রাচীন রীতি। বেলুড় মঠের শুরুর দিন থেকেই সমস্ত অবতারের নাম গান পূজা সংকীর্তন প্রতিনিয়তই হয়। আর হিন্দুমতে শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ অবতার। তাই তার এই আবির্ভাব দিবসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে এদিন পালিত হল শ্রীকৃষ্ণ জন্মতিথি বা জন্মাষ্টমী। সোমবার সন্ধ্যা আরতির পর […]
বৃহস্পতিবার কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ পদ প্রার্থীদের নাম ঘোষণা।
কলকাতা, ২২ ডিসেম্বর:- নব নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে বৈঠকের পর বৃহস্পতিবার কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ পদ প্রার্থীদের নাম ঘোষণা হবে। কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিজয়ী প্রার্থীদের মধ্যে থেকে নতুন মেয়র এবং মেয়র পারিষদদের নাম স্থির করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকার […]
এক হাজারেরও বেশি কর্মী সমর্থককে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুরজিৎ সাহা।
হাওড়া, ১৬ ডিসেম্বর:- প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক এবং ৩০ জন কার্যকর্তাকে সঙ্গে নিয়ে সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুরজিৎ সাহা। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের এক রাজনৈতিক কর্মী সম্মেলনের মঞ্চে এরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সুরজিৎ সাহার পাশাপাশি এদিন দলের প্রাক্তন সম্পাদক বিমল প্রসাদ, হাওড়া সদর […]








