কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি বলেন দোসরা নভেম্বর থেকে রাজ্যের সমস্ত কলেজে পঠন-পাঠন শুরু হলেও তা হবে অনলাইনে। বর্তমান পরিস্থিতিতে এখনই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শারীরিকভাবে উপস্থিতি সম্ভব নয় বলে তিনি পরিষ্কার জানিয়েছেন। অন্যদিকে স্নাতকোত্তর স্তরে ৩১ শে অক্টোবর চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে পয়লা ডিসেম্বর থেকে অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানান।
Related Articles
এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় যুক্ত হচ্ছে এ রাজ্য।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে এ রাজ্য। নতুন ব্যবস্থায় রেশনে খাদ্যশস্য তোলার জন্য গ্রাহকদের আধার নম্বর যাচাই করা জরুরি। কিন্তু এই পদ্ধতি মেনে রেশন তুলতে গিয়ে অসুবিধায় পড়ছেন বহু গ্রাহক বায়োমেট্রিক তথ্য না মেলায় তাঁদের বরাদ্দ নেশন দেওয়া যাচ্ছে না বলে বিভিন্ন জেলা থেকে খবর আসছে। এমত অবস্থায় […]
আগামী তিন মাসের মধ্যে আধার ও ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক এর কাজ শেষ করার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৯ জুন:- সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত এক দেশ এক রেশন কার্ড প্রকল্প রূপায়িত করতে রাজ্য সরকার আগামী তিন মাসের মধ্যে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক এর কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে খাদ্য সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী আজ খাদ্য ভবন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই […]
লাল ও নীলবাতি গাড়ি কারা ব্যাবহার করতে পারবেন তার তালিকা প্রকাশ করলো পরিবহন দপ্তর।
কলকাতা , ২৩ জুলাই:- লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করে প্রতারণা আটকাতে রাজ্য পরিবহণ দফতর এ ধরনের গাড়ি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় গাড়ির উপরে বাতি ব্যবহার করতে পারবেন এইরকম পদাধিকারীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মন্ত্রী আমলা সাংবিধানিক পদাধিকারী মিলিয়ে ১৪ ধরণের ব্যক্তিদের নাম রয়েছে যারা গাড়ির মাথায় […]







