বাঁকুড়া , ২৬ সেপ্টেম্বর:- বাঁকুড়ার সিমলাপালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগ কে কেন্দ্র ব্যপক উত্তেজনা এলাকায়। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের দিগপাড় গ্রামের ঘটনা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের এও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে যে চাল, ডাল সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্ন মানের। স্থানীয়দের দাবী,যে গুলি সরবরাহ করা হয়েছে তা গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যায়না। তবে এবিষয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর দাবী, চাল, ডাল সহ খাদ্যসামগ্রী আগাম গোডাউনে পৌঁছে দেওয়ার কারণেই এই সমস্যা হয়েছে, ইঁদুরেও অনেক ক্ষতি করেছে। বিষয়টি প্রশাসনিক স্তরে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
Related Articles
আরজি কর-কান্ডে প্রতিবাদ হাওড়াতেও , চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মিছিল।
হাওড়া, ১০ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনায় এবার পথে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। আজ শনিবার সকালে পোস্টার, ব্যানার হাতে মিছিল করেন তাঁরা। হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং আরজি করের চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। সাময়িক কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। তবে রোগীদের যাতে না কোনও সমস্যা হয় […]
করোনা সংক্রমনের জেরে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা বন্ধ করে দেওয়া হল।
বিষ্ণুপুর, ১২ জুলাই:- আবারো বড়সড় ধাক্কা। করোনা সংক্রমনের জেরে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা বন্ধ করে দেওয়া হল। আপাতত নোটিশ দেওয়া হয়েছে। ১৯ শে জুলাই পর্যন্ত পৌরসভা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। পরবর্তীকালে সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে দাবি পৌরপ্রধানের। বাঁশের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হচ্ছে পুরো পৌরসভার বিল্ডিং। পৌরসভা বন্ধ থাকার বিঘ্নিত হতে পারে পৌর […]
গঙ্গার ভাঙ্গনে শ্রীরামপুরে সাংসদের আবাসনে ফাটল , যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
হুগলি , ২০ সেপ্টেম্বর:- গঙ্গার ভাঙ্গনে শ্রীরামপুরের বহুতল আবাসনে ফাটল। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। গঙ্গার ভাঙনে আতঙ্কিত শ্রীরামপুরের এক বহুতল আবাসনের আবাসিকরা। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। যে আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিও। অভিযোগ গঙ্গা লাগোয়া শ্রীরামপুরের গঙ্গাদর্শন নামের এই বহুতলের নিচের অংশে ফাটল দেখা দিয়েছে সেই ফাটল ক্রমশ […]








