হাওড়া , ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার নগরপালের নামে খোলা হল নকল ফেসবুক অ্যাকাউন্ট। হাওড়ার পুলিশ কমিশনারের ছবি ও তথ্য দিয়েই খোলা হয়েছে এই ফেক ফেসবুক অ্যাকাউন্টটি। এমনকি সেটি থেকে পাঠানো হয়েছে বহু ফ্রেন্ডস রিকোয়েস্ট। হাওড়ার পুলিশ কমিশনার ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়েছেন ভেবে বন্ধুত্ব করেছেন সকলেই। ওই ফেক ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে হাওড়ার নগরপাল কুণাল আগরওয়ালের আসল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ছবিও। তাঁর পেশাগত ও ব্যক্তিগত সব তথ্যই আসলটির সাথে একই। মঙ্গলবারই বিষয়টি নজরে আসে সিটি পুলিশের। এরপরেই ভুয়ো প্রোফাইলটি সরিয়ে দেওয়া হয়। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর,মঙ্গলবারই বিষয়টি প্রথম নজরে আসে। এরপরই তদন্ত শুরু হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে জানার চেষ্টা চলছে কে বা কারা এই কাজ করেছে। জনসাধারণকে সতর্ক করতে হাওড়া সিটি পুলিশের ফেসবুক পেজে আসল ও নকল দুটি ফেসবুক প্রোফাইল পাশাপাশি রেখে বোঝানো হয়েছে কোনটি আসল ও কোনটি ফেক।
Related Articles
কয়েক বছর পর কোচবিহারের প্রাণ তোর্সা নদীতে দেখা গেল বিলুপ্তপ্রায় শুশুক, ভিড় স্থানীয়দের।
কোচবিহার,৮ মে:- ফের কয়েকবছর পর শুশুকের দেখা মিলল তোর্সায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালীঘাট অঞ্চলের তোর্সা ঘাট এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ তোর্সা ঘাটে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি,গতকাল বৃহস্পতিবার ও আজ সকালে তোর্সা নদীর বুকে মাঝে মধ্যেই ভেসে উঠছে শুশুক। আবার কিছুক্ষন বাদে এক সাথে বেশ কয়েকটা শুশুকের দেখাও যায়। […]
করোনা বাড়াচ্ছে উদ্বেগ , ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।
কলকাতা , ৫ এপ্রিল:- দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ লাখের গণ্ডি পেরোতেই নড়েচড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে মারণ ভাইরাস মোকাবিলা করা যায় তার পথ খুঁজতে আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার সময়ে ভার্চুয়ালি ওই বৈঠক হবে। সূত্রের খবর, করোনা সংক্রমণ নিয়ে ৮ […]
২০% বাড়ছে সেফ হোম , কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা।
কলকাতা , ১৬ এপ্রিল:- যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশ সহ রাজ্যেও বেড়ে চলেছে সে ক্ষেত্রে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সেফ হোম এবং কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা গত বছরের তুলনায় এবছর বাড়ানো হবে। সূত্রের দাবি গত বছরের তুলনায় এই বছর সেই কেন্দ্রের সংখ্যা কুড়ি শতাংশ বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই সেই মর্মে প্রস্তুতি […]






