কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকার কলকাতা এবং জেলা স্তরে কয়েকটি হাসপাতালের সুপার, ডেপুটি সুপারকে বদলি করেছে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর নতুন ডেপুটি সুপার হচ্ছেন ডক্টর কিংশুক বিশ্বাস। তিনি ডক্টর বিমল বন্ধু সাহার স্থলাভিষিক্ত হবেন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডক্টর বিমল বন্ধু সাহাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর নতুন ডেপুটি সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর নতুন ডেপুটি সুপার হচ্ছেন ডক্টর শর্মিলা মৌলিক। এছাড়া বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে ও বদলি করা হয়েছে। সেখানকার নতুন সুপার হিসেবে ডক্টর নীলাঞ্জন দস্তিদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দেবাশিস মন্ডল এর স্থলাভিষিক্ত হবেন। ডক্টর নীলাঞ্জন সেনকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের নতুন সুপার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে নতুন ডেপুটি সুপার হচ্ছেন ডক্টর সুকান্ত বিশ্বাস।
Related Articles
বিশ্ব পরিবেশ দিবসে রিষড়া থানায় বৃক্ষ রোপন করলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।
তরুণ মুখোপাধ্যায়, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হুগলির রিষড়া থানায় এই দিনটি বৃক্ষরোপনের মধ্য দিয়ে উদযাপন করা হলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে এই অনুষ্ঠানে থানা প্রাঙ্গনে বেশ কয়েকটি চারা গাছ রোপন করেন পুলিশ কমিশনারেটের প্রধান ডক্টর হুমায়ুন কবীর , রিষড়া পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিস্র। এছাড়াও এদিন এই অনুষ্ঠান থেকে বেশ কয়েকশো […]
চুঁচুড়া থানার সামনে মহিলারা জুতো পেটা করছে আইনজীবীকে! ভিডিও ভাইরাল।
হুগলি, ১৪ মার্চ:- চুঁচুড়া আদালতের আইনজীবী মলয় মজুমদারকে দুজন মহিলা জুতো পেটা করছেন চুঁচুড়া থানার সামনে এমন একটি ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবী মহলে। মলয় মজুমদার চুঁচুড়া আদালতের আইনজীবী। তাকে কেন মারধর করা? আইনজীবীর বাড়িতর ভারাটে এক মহিলার অভিযোগ তার সঙ্গে দুর্ব্যবহার করেন, কুপ্রস্তাব দেন আইনজীবীর অপর এক ভারাটে। বিষয়টি আইনজীবীকে জানালে তিনি মিটিয়ে […]
এটিএম মেশিনের স্ক্রিন ড্যামেজ করল দুষ্কৃতীরা।
হাওড়া , ৩১ জুলাই:- বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মল্লিকফটক এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে এটিএম মেশিনের স্ক্রিন ড্যামেজ করে কেউ বা কারা। এই ঘটনা কোনও দক্ষ চোরের কাজ নয় বলেই পুলিশের অনুমান। টাকাপয়সা কিছু খোওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কারা অভিযুক্ত এই ঘটনায় তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে। শুক্রবার দুপুরেই ঘটনার […]







