কলকাতা , ২২ সেপ্টেম্বর:- কোভিড পূর্ববর্তী পর্যায় সারা রাজ্য জুড়ে বিদ্যুতের যে চাহিদা ছিল তা পুনরায় ফিরে এসেছে বলে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। পাশাপাশি আসন্ন উৎসবের মরশুমে সোর্বোচ্চ চাহিদার নিরিখে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পুজো ও উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতেবিদ্যুৎ মন্ত্রী আজ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন। সল্টলেকের বিদ্যুৎ ভবনে ওই বৈঠকে কোল ইন্ডিয়া, এনটিপিসি,আই পি সি এল, সিইএসসি সহ বিদ্যুৎ পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউ বি এস ই ডি সি এল এর সিএমডি শান্তনু বসু ও ডাবলু বি পি ডি সি এল এর সিএমডি পি ভি সেলিম প্রমুখও উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, যদিও কোভিড ও ঘূর্ণিঝড় আম্ফানোত্তর পরস্থিতিতে দুর্ভোগে পড়েছেন তবুও সকলে যাতে উৎসবের আনন্দ থেকে একেবারে বঞ্চিত না হন রাজ্য সরকার সে বিষেয়ে সচেষ্ট রয়েছে।
Related Articles
মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হাওড়া সিটি পুলিশের বিশেষ উদ্যোগ।
হাওড়া,২৬ জুন:- মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার সকালে হাওড়া সিটি পুলিশ জনসাধারণের মধ্যে বিশেষ করে যুবকদের মধ্যে মাদকের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে হাওড়ার টিকিয়াপাড়ার রেবেকা স্কুল থেকে শরৎ সদন পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয়। ওই র্যালিতে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্কুলের […]
নেতাজির প্ল্যানিং কমিশন পরিকল্পনাকে বাতিল করেছে কেন্দ্রীয় সরকার- মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৩ জানুয়ারি:- নেতাজির জন্মদিন উপলক্ষ্যে সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি বড় দ্বীপের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে নিল ও হ্যাভলক দ্বীপ। নেতাজি যেগুলির নামকরণ করেছিলেন শহিদ ও স্বরাজ বলে। এদিন রেডরোডে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘আজ শুধুমাত্র জনপ্রিয়তা অর্জনের জন্য কেউ কেউ দাবি করছে যে আন্দামান […]
ফোনেই আড়ি পেতে অদৃশ্য শক্তি , দুশ্চিন্তায় চুঁচুড়ার চ্যাটার্জী পরিবার।
সুদীপ দাস , ২৫ আগস্ট:- বিগত কয়েকদিন ধরে কোন এক অচেনা, অজানা, অদৃশ্য শক্তির দাপটে সংসারের সব গোপনীয়তা, সব নিজস্বতা হারাতে বসেছেন চুঁচুড়া বঙ্কিম কাননের বাসিন্দা পেশায় ওষুধ ব্যাবসায়ী সুশান্ত চ্যাটার্জী। সুশান্তবাবুর স্ত্রী সুনন্দা চ্যাটার্জী ও একমাত্র সন্তান ৭ম শ্রেনীর ছাত্র সায়নকে নিয়ে সুখের সংসার। কিন্তু বিগত ৪ দিন ধরে এই পরিবারেই নেমে এসেছে কোন […]








