কলকাতা , ২২ সেপ্টেম্বর:- ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সব রাজ্যে এক রকম নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কিছু রাজ্যেই সংক্রমণ বাড়ছে। বেশিরভাগ রাজ্যেই তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি বাড়ছে সেই রাজ্যগুলির সঙ্গে আগেও কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে খবর। আগামী কাল বুধবার সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কোন কোন রাজ্যের সঙ্গে তিনি বৈঠক করবেন যে বিষয়ে প্রধানমন্ত্রী দফতর থেকে কিছু না জানানো হলেও পিটিআই সূত্রে খবর, যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি বাড়ছে, অর্থাৎ মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের থাকার কথা এই বৈঠকে। পশ্চিমবঙ্গকেও এই বৈঠকে থাকার কথা বলা হয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে দেশের করোনা সংক্রমণে এই রাজ্যগুলির পরেই রয়েছে বাংলা। সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা বিচার করলে সাত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেরও থাকার কথা।
Related Articles
গোবরায় মন্দির থেকে হনুমানজির মূর্তি তুলে পুকুরে ফেললো দুষ্কৃতীরা
হুগলি , ২৮ অক্টোবর:- গভীর রাতে দুষ্কৃতী হামলা হনুমান মন্দিরে। গতকাল রাতে ডানকুনির গোবরা রেল গেটের কাছে একটি হনুমান মন্দিরে দুষ্কৃতীরা হনুমানের মূর্তি ভেঙে দেয় ও মূর্তি টিকে পাশেই ডোরায় ফেলে দেয় আজ সকালে ঠাকুর প্রণাম করতে এলে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মন্দির এ মূর্তি নেই তখন খোঁজাখুঁজি শুরু হয় পরে পাশের ডোবা থেকে পাওয়া […]
তিন দিন ধরে স্বামীর মৃতদেহ আগলে স্ত্রী, চাঞ্চল্য উত্তরপাড়ায়।
হুগলি, ১০ মার্চ:- তিনদিন ধরে স্বামীর মৃতদেহ নিয়ে বসে স্ত্রী,দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকল প্রতিবেশিরা। মৃতেদহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার আপার বি পি এম বি সরণীর বাসিন্দা বছর ৬৫ র হরেন্দ্র নাথ মন্ডলের নিজের ঘরেই মৃত্যু হয় দিন তিনেক আগে। এলাকার বাসিন্দারা আজ সকাল থেকে […]
রাজ্যে মৃত আরও ৩, মোট আক্রান্ত ২৭৪।
নবান্ন,হাওড়া,২১ এপ্রিল:- রাজ্যে নতুন মৃত্যু তিনটি। মোট মৃত দাঁড়াল ১৫। মোট সক্রিয় আক্রান্ত ২৭৪। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান থেকে এই সংক্রমণের খবর এসেছে। মুখ্যসচিব রাজীব সিনহা মঙ্গলবার নবান্নে জানান, ২৩টি জেলার মধ্যে ৯টি জেলায় কোনও সংক্রমণের খবর নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনও কেস নেই। তবে চারটি জেলায় সংক্রমণ বেশি। পূর্ব মেদিনীপুরে আগে […]







