কলকাতা , ২১ সেপ্টেম্বর:- রাজ্যের যে সমস্ত রেশন গ্রাহক এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি তারা বিশেষ কুপনের মাধ্যমে রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। আগামী বছরের জুন মাস পর্যন্ত অথবা ডিজিটাল রেশন কার্ড হাতে পাওয়া পর্যন্ত এই বাবস্থা কার্যকরী থাকবে বলে খাদ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। খাদ্য দপ্তরের সচিব পরভেজ আহমেদ সিদ্দিকি জানিয়েছেন কভিড পরিস্থিতির প্রেক্ষিতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড বিহীন গ্রাহকদের বিশেষ কুপন এর মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত অনেক গ্রাহক আবেদন করা সত্ত্বেও ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি। তাই বিশেষ কুপনের মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ করা র ব্যবস্থা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের ৬৫ লক্ষ মানুষ ফুড কুপনের মাধ্যমে রেশনে খাদ্যশস্য সংগ্রহ করছেন। খাদ্য দপ্তর নতুন বিশেষ ফুড কুপনে বারকোডের ব্যবস্থাও রাখছে। যেগুলি ই পিও এস মেশিনে স্ক্যান করার মাধ্যমে ও বরাদ্দ খাদ্যশস্য পাওয়া যাবে।
Related Articles
যুবকের দেহাবশেষ ইটভাটা থেকে উদ্ধার করলো পুলিশ। মানিকপুরে চাঞ্চল্য।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- এক যুবকের দেহাবশেষ ইটভাটা থেকে উদ্ধার করলো পুলিশ। ওই যুবকের নিখোঁজ রহস্যের সমাধান করতে গিয়ে হদিস পেল একটি আন্তঃজেলা মোটরবাইক চুরি চক্রের। প্রায় তিনমাস আগে টাকাপয়সা পাওয়াকে কেন্দ্র করে খুন হতে হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মানিকপুর থেকে নিখোঁজ হয় শেখ হাসান নামের ওই […]
থিমের বৈচিত্র্য লক্ষী পূজাতেও।
হুগলি, ২৮ অক্টোবর:- তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে হয়না দুর্গা বন্দনা, কৃষি প্রধান এলাকা হওয়ায় লক্ষী বন্দনায় মেতে ওঠেন এই এলাকার সাধরণ মানুষ। মূলত তারকেশ্বরের জগন্নাথ পুর, রানাবাঁধ, বেলবাঁধ এলাকায় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় না বললেই চলে। কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে বাড়ি বাড়ি লক্ষ্মীর আরোধনা যেমন মেতে ওঠেন এখানকার […]
নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড এর উদ্যোগে রক্তদান উৎসব।
হুগলি, ২০ নভেম্বর:- ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড এর উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। শিবিরে ব্যাঙ্কের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়ার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী। ব্যাংকের চেয়ারম্যান মানস রায়। এদিন এই শিবির নিয়ে উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে রক্তদান […]









