কলকাতা , ২০ সেপ্টেম্বর:- শহরে কার্বন নির্গমন থেকে দূষন কমাতে রাজ্য সরকার বন্ধ থাকা আরও বেশ কয়েকটি রুট সংস্কার করে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনভীর সিং কাপুর আজ কলকাতায় বলেন, মে মাসে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্থ বেশ কিছু ট্রাম রুটকে সংস্কার করে ইতিমধ্যেই চালু করা হয়েছে। বন্ধ থাকা এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী সপ্তাহ থেকে ট্রাম চলাচল শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এটি চালু হলে ৬ টি রুটের মধ্যে ৫টি রুট চালু হবে বলে তিনি জানান। উল্লেখ্যে টালিগঞ্জ-বালিগঞ্জ, রাজাবাজার-হাওড়া সেতু, গড়িয়াহাট-এসপ্ল্যানেড, হাওড়া-শ্যামবাজার রুটে ইতিমধ্যেই ট্রাম চালু হয়েছে। দূষন কমাতে নিগম বর্তমানে শহরের বিভিন্ন রুটে ৮০ টি ইলেকট্রিক বাস চালাচ্ছে। চলতি বছরের শেষের দিকে আরও ৫০ টি বাস রাস্তায় নামানো হবে বলেও তিনি জানিয়েছেন।
Related Articles
করোনা যুদ্ধে জয়ী পাক ক্রিকেটার তৌফিক উমর।
স্পোর্টস ডেস্ক, ৭ জুন:- প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর ভাইরাসের কবলে আক্রান্ত হয়েছিলেন। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তৌফিক উমরের সর্বশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট ছাড়ার পর এখন পাকিস্তানের জাতীয় জুনিয়র নির্বাচন কমিটির সদস্য […]
ভোটের দিন ঘোষণা হতেই কোন্নগরে দেওয়াল লেখার কাজে হাত লাগালো প্রবীর ঘোষাল
হুগলি , ৩ মার্চ:- বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা প্রবীর ঘোষালকে দেখা গেল কোন্নগরের চটকল এলাকায় বিজেপি দলের দেওয়াল লেখার কাজে হাত লাগতে।বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই জেলার বিভিন্ন জায়গায় তৎপরতা দেখা যাচ্ছে সব দলের নেতা কর্মীদের মধ্যে দেওয়াল লেখার কাজে।এদিন বিজেপি কর্মীদের সাথে কোন্নগরেও দেওয়াল […]
করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শিল্পীরাও। বন্ধ রাখা হল গানের স্কুল।
হাওড়া ,২১ মার্চ:- রাজ্য সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে করোনা সতর্কতা হিসেবে হাওড়ায় সমস্ত কোচিং ক্লাস বন্ধ রেখেছেন প্রাইভেট টিচাররা। এবার এই কর্মযজ্ঞে এগিয়ে এলেন হাওড়ার বিভিন্ন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর হাওড়া শিল্পী সংস্থার পরিচালনায় বিশ্বতান সঙ্গীত প্রতিষ্ঠান তাদের গানের কোচিং ক্লাস বন্ধ রেখেছেন শুক্রবার থেকে। আগামী ৩১ তারিখ সমস্ত ছাত্র-ছাত্রীদের ছুটি ঘোষণা […]






