হুগলি , ২০ সেপ্টেম্বর:- রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে করোনা কালে সামাজিক দূরত্বকে শিকেয় তুলে চুঁচুড়া র পথে নামলো তৃণমূলের জন জোয়ার। এদিন সকাল থেকে সাময়িক বৃষ্টি কে উপেক্ষা করেই শুরু হলো প্রতিবাদী মিছিল। প্রসঙ্গত , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে এদিন পথে নামলো তৃণমূল কংগ্রেস। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি করণ করছে কেন্দ্র , পাশাপাশি কেন্দ্রের কাছ থেকে সঠিক টাকা রাজ্য পাচ্ছেনা বলেই এদিনের মিছিল থেকে অভিযোগ করেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। এদিন চুচুড়ার তালডাঙ্গা থেকে শুরু হওয়া ওই প্রতিবাদী মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে শেষ হয়।
Related Articles
আইএসএল-এ কমছে বিদেশি ফুটবলার।
স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- পরের মরশুম থেকেই বিদেশি কমছে আইএসএল-এ। ফেডারেশনের প্রস্তাব মেনে ২০২১-২২ মরশুম থেকে বিদেশি কমানোর সিদ্ধান্ত নিল আইএসএল আয়োজকরা। এবার থেকে সব দল প্রথম একাদশে ৪ বিদেশিকে খেলানোর সুযোগ পাবে। ৪ বিদেশির মধ্যে একজন এশিয়ান কোটার বিদেশি থাকা বাধ্যতামূলক। তবে দলগুলো ৬ বিদেশিকে রেজিস্ট্রেশন করানোর সুযোগ পাবে। এর ফলে ভারতীয় ফুটবলাররা বেশি […]
পাবলিক টয়লেটের ভেতর থেকে উদ্ধার শিশুর মৃতদেহ , খুনের দাবি পরিবারের।
আরামবাগ,১৮ জানুয়ারি:- পাবলিক টয়লেটের ভিতর থেকে উদ্ধার হল এক পাঁচ বছরের শিশুর মৃতদেহ।। ঘটনার জেরে তীব্র উত্তেজনা আরামবাগের কালীপুর ১২নম্বর ওয়ার্ডে। জানা গেছে, মৃত ওই শিশুর নাম সেখ ফায়য়াজ আলি। মৃত ওই শিশুর পরিবারের দাবী, খুন করা হয়েছে ছোট্টো ফায়য়াজকে। জানা গেছে, এদিন সকালেও বাড়ি সংলগ্ন এলাকাতেই খেলাধুলা করছিল সে। হঠাৎ করেই বাড়ি থেকে প্রায় […]
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল […]







