ঋসভ,২৮ নভেম্বর:- ক্রমশই যেন বঙ্গ রাজনীতিতে জননেতা হয়ে উঠছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের পর উচ্ছাসে ভাসছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । স্বস্তিতে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃপ্তি পাচ্ছেন শুভেন্দু অধিকারী । লোকসভায় ভরাডুবির পর উপনির্বাচনে গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কেন্দ্রের দায়িত্ব বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীকেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । একশ শতাংশ সফল তিনি।দুই কেন্দ্রেই এই প্রথম খাতা খুলল তৃণমূল কংগ্রেস । কেবল বাড়িবাড়ি প্রচার করেই বাজিমাত শুভেন্দুর । বলছেন “কুড়িটি বাড়ি পিছু একজন করে কর্মীকে দায়িত্ব দিয়েছিলেন।তাতেই হিট। ” কালিয়াগঞ্জ কেন্দ্রে যে এনআরসি ইস্যুই ফ্যাক্টর হয়েছে মানছেন পরিবহন মন্ত্রী । ফলস্বরূপ জয় হয়েছে তপন দেব সিনহার । অপর কেন্দ্র খড়গপুর সদর যা বিজেপির রাজ্য সভাপতির গড় সেখানেও একই ফর্মুলা ব্যবহার করেছেন । অবাঙালি এলাকায় কাজে লাগিয়েছেন স্থানীয় সমস্যা । বিধায়ক হিসেবে দিলীপ ঘোষের না রাখতে পারা প্রতিশ্রুতি গুলোকেই হাতিয়ার করেছেন তৃণমূলের প্রচারে । খড়গপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রেম চন্দ্র ঝাঁ হলেও আসলে এটা ছিল দিলীপ ঘোষের প্রেস্টিজ ফাইট । তাতে সফল তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার । রেলে বেসরকারিকরণ যে বড় ফ্যাক্টর হয়েছে খড়গপুর সদরে মানছেন মন্ত্রী । উপনির্বাচনে ৩-০ ফলাফলের পর শুভেন্দু অধিকারী বলছেন “তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ আস্থা রেখেছে,প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক কাজ করছে । মুখ্যমন্ত্রীর প্রতি গরিষ্ঠ সংখ্যক মানুষের আস্থা আছে । “লোকসভা নির্বাচনে মালদহ জেলার পর্যবেক্ষক হিসেবে একটিও আসন জিততে পারেননি শুভেন্দু অধিকারী তবে দোর্দণ্ডপ্রতাপ অধীর গড়ে ফুটিয়েছেন ঘাসফুল।জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। ক্রমশই দলের সেকেন্ড ইন কমান্ডের জায়গা যে পাকা করে ফেলছেন কাঁথির যুবরাজ তা স্পষ্ট ।
Related Articles
সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী রাজ্য সরকার।
Posted on Author khaborsojasaptaadmin
কলকাতা , ৫ জানুয়ারি:- সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ভর্তুকি দেবে প্রশাসন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। অর্থ সঙ্কট রয়েছে। তবু মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখ্য পেট্রোল পাম্প এ ৭ কোটি টাকা বকেয়া থাকায় তেল […]
বাসুমতি চালের জায়গা নিতে চলেছে হুগলি জেলার চুঁচুড়ামতি।
Posted on Author khaborsojasaptaadmin
হুগলি, ১৪ সেপ্টেম্বর:- বাসমতি চালের জায়গা নিতে চলেছে এবার হুগলি জেলার চুঁচুড়ামতী।বিরিয়ানি হোক বা ফ্রায়েড রাইস সব ক্ষেত্রেই দরকার বাসমতি চালের। আর সেই চালের গন্ধ ও গন্ধেই মন ভরে ওঠে মানুষের। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও এখন সুগন্ধি চালের বিশেষ চাহিদা।এই পরিস্থিতিতে বিখ্যাত বাসমতি চালের বাজারে থাবা বসাতে আসছে রাজ্যের নিজস্ব চাল চুঁচুড়ামতী চাল। রাজ্য ও […]







