জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর:- কালচিনি ব্লকের ডীমা চা বাগান থেকে একটি বিশালাকার অজগর উদ্ধার করল বনকর্মীরা। শনিবার সকালে ডীমা চা বাগানের বীচ লাইনে একটি প্রায় আট ফুট লম্বা অজগর দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরের নিমতি রেঞ্জে খবর দেয় ঘটনাস্থলে নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে আট ফুট লম্বা অজগর টিকে উদ্ধার করে। বনদপ্তর সুত্রে খবর অজগরটিকে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Related Articles
দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পেশ বিধানসভায়।
কলকাতা, ১৭ নভেম্বর:- দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ পেশ হল বিধানসভায়।সিবিআই এবং ইডির দুই কর্তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে বুধবার বিধানসভায় প্রস্তাব পেশ করলেন তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায়। স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে সিবিআই কর্তা সত্যেন্দ্র সিং এবং ইডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রথীন বিশ্বাসের বিরুদ্ধে। নারদকাণ্ডে বিধানসভা অধ্যক্ষের অনুমতি ছাড়া সিবিআই […]
ফুটবল বিশ্বকাপের বোধন আজ। হাওড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তেরা প্রিয় দলের সাফল্য কামনায় করলেন যজ্ঞ।
হাওড়া, ২০ নভেম্বর:- ফুটবল বিশ্বকাপের বোধন আজ। হাওড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তেরা প্রিয় দলের সাফল্য কামনায় করলেন যজ্ঞ। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আর তারপরেই শুরু হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মেগা উৎসব ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ মানেই ভারতবর্ষ দ্বিধাভক্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলে। রবিবার সকালে হাওড়ার ঘোষপাড়া আজাদ হিন্দ সংঘের পক্ষ থেকে আর্জেন্টিনা সমর্থকরা তাদের প্রিয় ফুটবলার লিও মেসির সুস্থতা ও […]
এ্যাম্বুলেন্স না মেলায় ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু !
হুগলি,৬ মে:- এ্যাম্বুলেন্স না মেলায় ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু ! পঞ্চায়েত এম্বুলেন্স না দেওয়ায় প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনা তারকেশ্বরের বালিগরী ১ নং গ্রাম পঞ্চায়েতের। মৃত শিশুর পরিবারের অভিযোগ জন্মগত লিউকোমিয়ায় আক্রান্ত ছিলো তিন বছরের শিশু কন্যা। মাঝে মধ্যে কোলকাতায় নিয়ে যেতে হত চিকিৎসার জন্য। গত এক সপ্তাহ ধরে শারীরিক অবস্থার অবনিত হওয়ায় কোলকাতায় নিয়ে […]








