কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন করোনা আবহে সেপ্টেম্বরের বদলে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইউজিসির কাছে আবেদন জানানো হয়েছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইউজিসি আগামী ১৮ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা নিয়ে নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু অক্টোবরের মধ্যেই ফলপ্রকাশ বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকার অক্টোবরেই এই পরীক্ষা নেওয়ার কথা ভেবেছিল। সেইমতো করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইউজিসির কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরের প্রথম দিকেই পরীক্ষা নেওয়া হবে। পুজোর পরেই ফলাফল প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য প্রথমে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে এই পরীক্ষা নেওয়ার কথা বলেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার সেই সময়সীমা বাড়ানোর কথা বলেছিল।
Related Articles
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৬ তম জন্মদিবস পালিত হলো হাওড়াতেও। এই উপলক্ষে শুক্রবার সকালে হাওড়ার বি গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান তোরণের পাশে শরৎচন্দ্রের মূর্তির প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ডঃ তরুণ কুমার মন্ডল, বিমল […]
কাঞ্চনজঙ্ঘার চূড়ায় চড়া হলোনা, চন্দননগরের বাড়িতে ফিরলেন পিয়ালী
হুগলি, ৭ জুন:- কাঞ্চনজঙ্ঘার চূড়ায় চড়া হল না, শরীর খারাপ হওয়ায় ক্যাম্প ফোর থেকে বাড়ি ফিরলেন পিয়ালী বসাক। বললেন, কোথায় থামতে হয় জানা উচিত,পর্বতারোহণ পরেও করা যাবে। এর আগে ২২ মে ২০২২ সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী। দু বছর আগে মাকালু ও অন্নপূর্না জয়ের পর এবার লক্ষ ছিল শিশাপাংমা। পিয়ালী আট হাজার মিটার উচ্চতার […]
বন্যায় নিশ্চিহ্ন বাঁশের সেতু , চরম সমস্যায় খানাকুলের মানুষ।
হুগলি, ২৫ অক্টোবর:- সর্বগ্রাসী বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। ঘর বাড়ি থেকে জমির ফসল সবই ধ্বংস করেছে বন্যার জল। যোগাযোগের মাধ্যম বাঁশের সেতু তাও ভেঙ্গে গেছে। জলের স্রোতে বাঁশের সেতুর আর কোনও চিহ্ন পযন্ত নেই। আর তার জেড়েই সমস্যায় পড়েছে আট দশটি গ্রামের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে পারাপার করতে হচ্ছে তাদের। এই ঘটনাটি […]











