হুগলি , ১৮ সেপ্টেম্বর:- বিজেপি দলকে চাঙ্গা করতে হুগলি জেলার আরামবাগে হাজির বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। শুক্রবার আরামবাগে আসেন বিজেপি দলের এই দুই হেভিওয়েট নেতা। আরামবাগ বারবার উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক সংঘর্ষে। কিছুদিন আগেও গোঘাটে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। এবার আরামবাগে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে হাজির হলেন বিজেপি দলের দুই নেতা। এদিন আরামবাগে এসে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়। এদিন মুকুল রায় বলেন রাজ্যে গণতন্ত্র নেই। বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। কিন্তু গত লোকসভা ভোটে বোঝা গেছে মানুষ কাদের সাথে রয়েছে এবং আগামী দিনে কাদের সাথে থাকবে।তৃণমূলের উদ্দেশ্যে মুকুল রায় আরো বলেন জোর করে ক্ষমতা দখল করা যায়না। মানুষের ভালোবাসায় ক্ষমতায় আসতে হয়।
Related Articles
একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।
হুগলি,১২ এপ্রিল:- একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। সাতসকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত দম্পতিরা হলেন মুসলিম মিঞা ডাফালি(৭০) এবং রহিমা বিবি (৫৪)। রবিবাসরীয় সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পেপার মিল সংলগ্ন এলাকায়। মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ। মুসলিম মিঞা পেশায় একজন […]
শনিবার থেকে চালু হচ্ছে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ৩১ মার্চ:- রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলেছে। এবার দুয়ারে সরকার শিবির কে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে। এজন্য ১০ মার্চের মধ্যে ১ লক্ষ শিবিরের কর্মসূচি […]
বগটুই গণহত্যা কাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১০।
বীরভূম, ১ মে:- বগটুই হত্যাকাণ্ডে মৃত্যুর সংখ্যা বাড়ল। আজ সকালে মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক মহিলার। এই নিয়ে গণহত্যা কাণ্ডে মৃত বেড়ে হল ১০। প্রসঙ্গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে বগটুই গ্রামে ১০ […]










