স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিগত পাঁচ মাসে প্রথমবার র্যাংকিং প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। অর্থাৎ, অতিমারী-লকডাউন পরবর্তী সময় এই প্রথম পুরুষদের ফুটবলের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ করল ফিফা। আর প্রকাশিত নয়া র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে বেলজিয়াম। শুধু বেলজিয়াম নয়, লকডাউন পূর্ববর্তী সময় প্রথম চারে থাকা সবক’টি দলেরই অবস্থান অপরিববর্তিত রয়েছে। ক্রমতালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল এবং ইংল্যান্ড। তবে পঞ্চমস্থানে থাকা রোনাল্ডোর পর্তুগালের অবস্থানের উন্নতি হয়েছে কিছুটা। লকডাউনের আগে প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় নেশনস লিগ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিল সপ্তমস্থানে। অর্থাৎ, দু’ধাপ উন্নতি করে নয়া তালিকায় পাঁচে উঠে এসেছে তারা। ব্রাজিল বাদে র্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা ইউরোপের সবক’টি দেশই নেশনস লিগে সম্প্রতি অভিযান শুরু করেছে। সেখানে প্রথম দু’ম্যাচের ফলাফল নিঃসন্দেহে প্রতিফলিত হয়েছে র্যাংকিংয়ে।
Related Articles
মারণ রুখতে করোনা পূজা দিনহাটায় , কৌতুহলী স্থানীয়রা।
কোচবিহার,১ মে:- চিনের উহান থেকে আসা মারণ ভাইরাস করোনা যার তাণ্ডব সারা বিশ্বের পাশাপাশি এদেশেও। আর এই মারণ মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিশোধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা ঠিক সে সময়ই করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা। সোমবার এমনটাই দেখা গিয়েছে কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ১৬ নম্বর ওয়ার্ড। জানা গেছে, […]
ভাঙা সেতুতে বিপজ্জনক যাতায়াত, অবিলম্বে সেতু নির্মাণের দাবি মন্তেশ্বরে।
পূর্ব বর্ধমান, ২৪ নভেম্বর:- এলাকার মানুষজনের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় মানুষজনের উদ্যোগে মন্তেশ্বর ব্লকে শুশুনিয়া অঞ্চলের পশ্চিম মামুদপুর এলাকায় প্রায় ত্রিশ বছর আগে খড়ি নদীর উপর নির্মিত হয়েছিল কাঠের সেতু। বিগত বারো বছর ধরে সেতুটি বেহাল অবস্থা। প্রতিবছরই বর্ষায় জলের চাপে ভেঙে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় মানুষজনের উদ্যোগে মেরামত করেই কোন রকমে যাতায়াত চলছিল। এ […]
হাওড়ার আমতা ও বাগনানে বাজ পড়ে মৃত তিন। আহত হয়েছেন আরও তিন জন।
হাওড়া, ২৭ এপ্রিল:- মা মাটি মানুষ, হাওড়া: হাওড়ার আমতা ও বাগনানে বাজ পড়ে মৃত তিন। আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। আহতরা আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। মৃতেরা হলেন আমতা শেরপুরের বাসিন্দা মহানন্দ ঘুকু (৫৩), মিল্কিচক ধুনরি পাড়ার বাসিন্দা মহ: ইসমাইল (৩৭) এবং বাগনানের বাকসি দেউলগ্রাম ছিলাম পাড়ার বাসিন্দা […]










