কলকাতা , ১৭ সেপ্টেম্বর:- রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে কর্মসাথি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের ১৮ থেকে ৫০ বছর বয়সের যে কেউ নিজের কোম্পানি স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবে। সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়া হবে। উল্লেখ্য চলতি অর্থ বছরের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র এই প্রকল্প ঘোষণা করেছিলেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মসাথী প্রকল্পে জেলাভিত্তিক আবেদন নেওয়া হবে। প্রতিটি জেলায় আবেদন খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি তৈরি করা হবে। সেই কমিটি যোগ্য আবেদনকারীদের ঋণের অংক ঠিক করবেন। জেলাশাসকের পাশাপাশি জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার, জেলা হ্যান্ডলুম অফিসার, মৎস্য, কৃষি বিপণন, উদ্যানপালন প্রভৃতি দফতরের আধিকারিকরা ওই কমিটিতে থাকবেন।
Related Articles
নবমীতে জৌলুশহীন নিয়মরক্ষার পুজো , তাই মন খারাপ সাবেক ফরাসডাঙার।
হুগলি , ২৩ নভেম্বর:- আকর্ষণীয় মন্ডপ থেকে ভুবন মোহিনী আধুনিক আলোর ঝলকানীর দেখা নেই। চোখে পড়েনি জিটি রোড ও দিল্লী রোডে যান বাহনের ভিড় ও কালো মাথার জনস্রোত। দেখা যায়নি মন্ডপে মন্ডপে ভিড় করে ঢাকের তালে উদোক্তাদের উন্মাদনার দৃশ্য। করোনা ভাইরাসের কারণে এক ঝটকায় বদলে গিয়েছে চিরাচরিত চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর চেনা ছবি। করোনা পর্বে […]
স্কুল শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- উৎসশ্রী পোর্টালের মাধ্যমে এবার স্কুল শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্যে সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পরেও, অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বদলি প্রক্রিয়ার পাশাপাশি বদলির আবেদন নেওয়াও স্থগিত রাখা হচ্ছে। গত ২৯শে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, উৎসশ্রী পোর্টালের […]
আরামবাগে অসহায় পরিবারের পাশে পুরশুরার বিধায়ক।
হুগলি,১৪ আগস্ট:- অসহায় পরিবারের পাশে আরামবাগ বিজেপি। শনিবার হুগলির আরামবাগ দৌলতপুর সংলগ্ন এলাকায় বিজেপির, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ পাশে দাঁড়ালেন অসহায় ও দুঃস্থ এক যুবকের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দৌলতপুর সংলগ্ন এলাকার এক যুবক। নাম […]







