নবান্ন , ১৬ সেপ্টেম্বর:- গ্রাম উন্নয়নের কাজে গতি আনতে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দের ক্ষেত্রে রাজ্য সরকার নিয়ম কিছুটা শিথিল করেছে। নাবার্ড এর আওতায় চলা গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প গুলির চূড়ান্ত প্রশাসনিক এবং আর্থিক অনুমোদন এখন থেকে অর্থ দপ্তরের পরিবর্তে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সচিবের কাছ থেকেই পাওয়া যাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর ফলে প্রকল্পের অর্থ অনুমোদনের ক্ষেত্রে সময় অনেকটাই কম লাগবে বলে আধিকারিকদের একাংশ মনে করছেন। অর্থ দফতর থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য রাজ্যে বর্তমানে গ্রামীণ রাস্তা, সেতু, সেচ এর মত বিভিন্ন ক্ষেত্রে গ্রাম উন্নয়ন প্রকল্পে যে প্রায় ২০ হাজার কোটি টাকার কাজ চলছে সেই কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী পয়লা অক্টোবর থেকে পরিবর্তিত নতুন নিয়ম কার্যকরী হবে।
Related Articles
চার বিধানসভার উপনির্বাচনে অতিরিক্ত আরো ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।
কলকাতা, ১৯ অক্টোবর:- চলতি মাসেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চারটি কেন্দ্রে মোট আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে বাহাত্তর কোম্পানি বাহিনী নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র ও বাকি আট কোম্পানি বাহিনী গণনা কেন্দ্র এবং […]
পুলিশি জুলুমের প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল জাঙ্গিপাড়ায়।
চিরঞ্জিত ঘোষ , ২৩ আগস্ট:- গত ২১ শে আগষ্ট জাঙ্গিপাড়ার আঁটপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের পর পুলিশি জুলুমের অভিযোগ বিজেপির। রবিবার জাঙ্গিপাড়ায় আক্রান্ত বিজেপি সমর্থকদের পাশে দাঁড়াতে সেখানে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির শ্রীরামপুর মন্ডল সভাপতি শ্যামল বসুর নেতৃত্বে সেখানে কয়েকশো বিজেপি কর্মী সেখানে মিছিলে অংশ নেয়। অভিযোগ গত ২১ শে আগষ্ট নেহাত কথা কাটাকাটি […]
মাইকে বাবুল সুপ্রিয়র গান বাজিয়ে,নকুলদানা বাতাসা ও গরু নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল বিজেপির।
উঃ২৪পরগনা, ১২ আগস্ট:- মাইকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বাবুল সুপ্রিয়র এই তৃণমূল আর নয় গান এবং পাশাপাশি নকুলদানা বাতাসা ও চরম চরম ঢাক বাজিয়ে গরুকে সঙ্গে নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখালো পানিহাটি বিজেপি নেতৃত্ব, বিজেপি যুব মোর্চা নেতা জয় সাহা নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হয়, বিজেপির বিক্ষোভ মিছিলকে ঘিরে এলাকার […]








