অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- সেই প্লাজাই হারাল ইস্টবেঙ্গলকে। একেবারে শেষ মুহূর্তের গোলে। ৯০ মিনিটে ইজরায়েল গুরুং-এর ক্রস থেকে সেকেন্ড পোস্টে হেড করে গোল করে যান এই ত্রিনিদাদ টোবাগোর ফুটবলার। প্রথমার্ধে চার্চিল খোলসে ঢুকে থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোতে থাকে। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে তারা। ৬২ মিনিটে একা বল নিয়ে বক্সে ঢুকে পড়েন প্লাজা। কোনওরকমে সামাল দেন লাল-হলুদের তেকাঠির নীচে দাঁড়ানো মাওয়াইয়া রালতে। এরপর ৬৪ মিনিটে ফের প্লাজার দুরন্ত হেড সেভ করেন ইস্টবেঙ্গল গোলরক্ষক।
চোট সারিয়ে লাল-হলুদ মাঝমাঠে এদিন ফিরেছিলেন লালরিনডিকা রালতে। কিন্তু তেমন কোনও ছাপ ফেলতে পারলেন বহু যুদ্ধের নায়ক। ৬৮ মিনিটে চার্চিল বক্সে সহজ সুযোগ নষ্ট করেন ডিকা। বক্সের ভিতরে বল পেয়ে উড়িয়ে দেন পোস্টের উপর দিয়ে। ৮৫ মিনিটে মার্তি ক্রেসপির দুরন্ত শট ক্রসপিসে লেগে বেরিয়ে যায়। এই ম্যাচ হারের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৫ ম্যাচে ৮। লাল-হলুদের পরের ম্যাচ ১৫ জানুয়ারি গোকুলাম কেরালার বিরুদ্ধে। সেই ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। আইলিগের বাকি ম্যাচগুলিতে স্প্যানিশ তারকা জুয়ান মেরা গঞ্জালেস যতটা ঝলক দেখিয়েছিলেন, এদিন তাঁকেও কিছুটা ম্রিয়মান দেখায়। নির্বাসন কাটিয়ে এদিন মাঠে ফিরেছিলেন হ্যামেস স্যান্টোস কোলাডোও।Related Articles
করোনার জেরে এবার ক্রিকেটেও ওয়ার্ক ফ্রম হোম !
স্পোর্টস ডেস্ক , ২৩ জুলাই:- এখন অনেক মানুষ বাড়ি থেকে অফিসের কাজ করছেন। আজ থেকে কয়েক মাস আগেও অনেক পেশার মানুষ ও সংস্থা যেটা ভাবতেও পারত না। মূলত আইটি প্রফেশনাল যাঁরা তাঁরাই কখনও সখনও বাড়ি থেকে কাজ করার সুযোগ পেতেন। কিন্তু করোনার প্রকোপ কমাতে দেশে লকডাউন হওয়ার পর থেকে অনেক পেশাতেই ওয়ার্ক ফ্রম হোম শুরু […]
দিল্লীতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে চললো গুলি। জখম এক।
নিউ দিল্লী,৩০ জানুয়ারি:- বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, রাজঘাটের প্রতিবাদ জমায়েতে আচমকা চলল গুলি। ঘটনায় জখম জামিয়ারই এক ছাত্র।গুলি চালিয়ো অভিযুক্ত চেঁচিয়ে উঠে, “ইয়ে লো আজাদি!” জানা গেছে, অভিযুক্ত বন্দুকবাজের নাম রামভক্ত গোপাল। গুলি-কাণ্ড ঘটানোর আগে ফেসবুকে তিনটি লাইভ ভিডিও শেয়ার করেছে সে। সেই ভিডিওয় দাবি করেছে, নিজের ধর্ম রক্ষা করতে যাচ্ছে সে। দিল্লী […]
১০০ টি পুরসভার প্রশাসক এবং প্রশাসকমণ্ডলীর সদস্যপদে রদবদল।
কলকাতা, ১৭ আগস্ট:- রাজ্যের প্রায় ১০০ টি পুরসভার প্রশাসক এবং প্রশাসকমণ্ডলীর সদস্যপদে কিছু রদবদল ঘটানো হল। সোমবার পুর ও নগরোন্নয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয় মঙ্গলবার দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পুরসভাগুলি যাতে মসৃণভাবে মানুষকে পরিষেবা দিতে পারে তাই এই সিদ্ধান্ত। যেখানে যেমন প্রয়োজন তেমনই বদল করা হয়েছে। […]






