হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার কোন্নগরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লালহলুদ ঐক্য। এদিনের রক্তদান শিবিরে দেখা গেল চাঁদের হাট। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার, শিশির ঘোষ সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব মানস রায়, লালহলুদ ঐক্যের সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। এদিনের রক্তদান শিবিরে এসে প্রাক্তন ভারতীয় দলের ফুটবলার গৌতম সরকার বাংলার ফুটবলে বাংলার ছেলেদের হয়ে সওয়াল করেন। এদিন গৌতম সরকার বলেন এখন বিদেশী খেলোয়াড়দের নিয়ে বেশি মাতামাতি হয় কিন্তু যদি বাংলার খেলোয়াড়দের নিয়ে সেটা হতো তাহলে ভারতীয় ফুটবলের আরো উন্নতি হতো। অপরদিকে এবছর ইস্টবেঙ্গল আইএসএল খেলবে সেই প্রসঙ্গে লালহলুদ ঐক্যের সম্পাদক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্বপ্নের ক্লাবকে আই এস এল খেলার সুযোগ করিয়ে দিয়েছেন, তাই লাল হলুদ সমর্থকরা কৃতজ্ঞ। এবছর ইস্টবেঙ্গল আইএসএল খেলায় মশাল জ্বালাবে বলে আশাবাদী সমর্থকরা।
Related Articles
লিলুয়ার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ৩০ নভেম্বর:- লিলুয়ার প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। ১৫ নং বেলুড় রোডের ওই কারখানায় আজ সকালে আগুন লাগে। এখনো পর্যন্ত দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কীভাবে আগুন লাগলো তা জানা যায়নি। কারখানার সঙ্গেই গোডাউনে প্লাস্টিকের জিনিস মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। Post Views: 480
মঙ্গলাহাট থাকুক আগের জায়গাতেই, পুনর্গঠনে রাজ্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ব্যবসায়ীরা।
হাওড়া, ৩১ জুলাই:- মঙ্গলাহাট থাকুক মঙ্গলাহাটের জায়গাতেই। বরং হাটের পুনর্গঠনে রাজ্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা। জানিয়ে দিলেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি মঙ্গলাহাট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার হাট ব্যবসায়ীরা বলেন, তাঁদের কথা বিধানসভার তোলার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবে তাঁরা এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে ব্যবসা করতে রাজি নন। এখানে ব্যবসা করার যে […]
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে কেন্দ্রকে আবেদন জানাবে রাজ্য।
কলকাতা, ৩০ মার্চ:- বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে এর প্রাচিনত্ব সংক্রান্ত প্রামাণ্য নথি সহ রাজ্য সরকার শীঘ্রই কেন্দ্রের কাছে আবেদন জানাবে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের অধীন ভাষা শিক্ষা ও গবেষণা কেন্দ্র আইএলএসআর- বাংলার প্রাচীনত্বের নমুনা সংক্রান্ত একটি প্রামাণ্য রিপোর্ট প্রস্তুত করছে। যা আগামী মে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে ওই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। […]











