স্পোর্টস ডেস্ক, ১২ সেপ্টেম্বর:- হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে কেকেআর-এ খেলতে আসছেন ২৯ বছর বয়সী আলি খান। তিনিই হবেন আইপিএল-এ এই প্রথম খেলতে আসা মার্কিন ক্রিকেটার। এই বছর আইপিএল-এ ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামছে নাইটরাইডার্স, মুম্বাই ইণ্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএল-এ এই প্রথম খেলতে আসছেন মার্কিন মুলুকের ক্রিকেটার। হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে তিনি আসছেন কেকেআর-এ।কাঁধের চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন পেসার হ্যারি গার্নি। অন্যদিকে ২৯ বছর বয়সী এই জোড়ে বোলার ক্যারেবিয়ান লিগের “ত্রিনবাগো নাইট রাইডার্স”-এর হয়ে এবার নজর কাড়া পারফর্মেন্স করেছেন, ৮ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। আর তাই তাকে এবার কলকাতা নাইট রাইডার্সে আনলো রেড চিলিজ। গত বছরের আইপিএল নিলামের জন্য তাঁর নাম নথিভুক্ত থাকলেও অবিক্রিত থেকে যান আলি। ফলে গত বছর আইপিএল-এ খেলার স্বপ্নপুরন হয়নি আলির। বৃহস্পতিবারই সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের দল। আইপিএল-এ আবুধাবিতে ২৩ তারিখ প্রথম ম্যাচ খেলতে নামছে নাইটরাইডার্স মুম্বাই ইণ্ডিয়ান্সের বিরুদ্ধে।
Related Articles
আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের নিয়ম-রক্ষার অধিবেশন বসছে।
কলকাতা , ৮ সেপ্টেম্বর:- কোভিড সংক্রমনের আবহে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের নিয়ম-রক্ষার অধিবেশন বসছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই অধিবেশনকে সামনে রেখে বিধানসভায় করোনা পরীক্ষা সহ একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল বিধানসভার অধিবেশন হবে দুদিনের। কিন্তু বর্তমান আবহে তাও ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করে সময় আরো কমিয়ে, আগামীকাল একদিনের মধ্যেই অধিবেশন […]
নাবালিকার বিয়ে রুখল পুলিশ।
হুগলি, ২৫ জানুয়ারি:- নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ। বর্ধমান জেলার মেমারির বাসিন্দা সাধন ক্ষেত্রপালের পুত্র আকাশ ক্ষেত্রপালের সংগে ভদ্রেশ্বর খলিসানি মনসা তলার বাসিন্দা সমর বাউরির কন্যা লক্ষ্মী বাউরির বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান বাড়ি ছিল লক্ষ্মীর বাড়িতে। লক্ষ্মীর বয়স ১৪.বিয়ের পিড়িতে বর কনে বসে নিয়ম পালন করছিল। নেমত্তন্ন অতিথিরা টেবিল চেয়ারে বসে ছিল খাওয়ার জন। একেবারে […]
উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ জুন:- সহজ শর্তে ঋণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আজ থেকে শুরু হয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের সুবিধা পাবেন।স্টুডেন্ট […]







