হুগলি , ১২ সেপ্টেম্বর:- প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বিকোচ্ছে বেআইনি মদ ।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী দের অভিযোগ পুলিশ আসে তাঁদের সাথে কথা বলে চলে যায়। তবে মদ বিক্রি বন্ধ হয় না। উত্তরপাড়া পৌরসভার 22 নং ওয়ার্ডের টি এন মুখার্জি রোডে একটি দোকান ঘরের পেছনে সকাল থেকে রাত চলছে এই বেআইনি মদের কারবার। স্থানীয় ব্যবসায়ী দের অভিযোগ এটা দীর্ঘ দিন ধরে চলছে কোনদিন বন্ধ হয়নি পুলিশের লোক আসে তাঁদের সাথে কথা বলে চলে যায়।মাঝে মাঝেই এখানে চেঁচামেচি হয়, পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাই পুলিশ এসে এটাকে পুরোপুরি বন্ধ করে দিক। অন্যদিকে উত্তরপাড়া শহর তৃণমূলের সভাপতি ইন্দজীৎ ঘোষ বলেন প্রশাসনের কাছে অনুরোধ করা হাতে এটার ব্যাবস্থা নিক। বিশেষ করে পুলিশ প্রশাসন জায়গ গুলো চিহ্ণিত করে বন্ধ করুক। এটা একটা সামাজিক ব্যাধি। ক্যান্সারের মত। তবে সামাজিক ব্যাধি বলে তো এড়িয়ে গেলে হবেনা তাই প্রশাসন করা হাতে এটা বন্ধ করুক।
Related Articles
ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শণ করতে সাংসদ লকেট চ্যাটার্জী ।
সুদীপ দাস , ২৮ মে:- গত কয়েকদিন আগে হয়ে যাওয়া আমফানে ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শণ করতে আজ সকাল ১১টা নাগাত হুগলি জেলায় উপস্তিত হন হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী ও সায়ন্তন বসু এদিন চুঁচুড়া শহরের অন্তর্গত সুকাম্ত নগরের বাসিন্দা সঞ্জীব পোদ্দার ও বাশবেড়িয়ার ২নং ওয়র্ডের বাসিন্দা পশুরাম যাদব সেদিন ঝড়ে গাছ চাপা পড়ে মারা যান। তাদের […]
নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা।
হাওড়া, ২১ জুন:- হাওড়ায় নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে স্থানীয় মানুষের বাধার মুখে পড়লেন পুরকর্মীরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতেই বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডঃ পি কে ব্যানার্জি রোডে ওই বহুতলের বেআইনি অংশ ভাঙতে গেলে পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে হাওড়া […]
করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা , ২১ মে:- করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। জোকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা চিকিৎসা। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ও এথনা এডুকেশানাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চালু হল সেফ হোম। ভারত সেবাশ্রম সঙ্ঘের গড়িয়া আশ্রমে আজ শুক্রবার ২৫ বেডের সেফ হোমের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম […]









