হুগলি,২৮ নভেম্বর:- বৃহস্পতিবার রিষড়া থানার পুলিশ বেআইনি অস্ত্র সমেত ভাস্কর শীল নামে এক বিজেপি কর্মী কে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি ৭এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতের বাড়ি রিষড়া থানার লক্ষ্মী পল্লীতে । এদিন লক্ষ্মী পল্লীর বিজেপি কার্্য্যালয়ের সামনে থেকে ভাস্কর কে গ্রেপ্তার করা হয়।তিনি একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করে। এছারা তিনি বিজেপির রিষড়া মন্ডলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। এদিন বিজেপি কর্মী কে গ্রেপ্তারের পর জেলায় আলোড়ন ছড়িয়ে পড়ে।বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র সমতের গ্রেপ্তারের ঘটনায় রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় সাগর মিশ্র বলেন, লোকসভা ভোটের পরেই বিজেপি নানা ভাবে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে । এলাকার মানুষ বিজেপির নেতা কর্মীদের ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়েছে। এটাই বিজেপির কালচার। যদিও বিজেপির শ্রীরামপুর মন্ডলীর সভাপতি শ্যামল বসু বলেন, আমি ঝাড়খন্ডে রয়েছি। আমি গোটা বিষয়টা খোঁজ নিয়ে বলব।যদিও দলের একাংশের অনুমান বিজেপির মধ্যে এখন সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া চলছে । ভাস্করের দলে ভালো পদ পাওয়ার সম্ববনা তৈরি হয়েছিল। সেই কারনে দলীয় কোন্দলের শিকার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রিষড়া থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন আগ্নেয়াস্ত্র সমেত একজন কে গ্রেপ্তার করা হয়েছে । শুক্রবার ধৃত কে শ্রীরামপুর আদালতে হাজির করা হবে।
Related Articles
বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো – অরূপ রায়।
হাওড়া, ৫ নভেম্বর:- সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হলো। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত […]
পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ১৫ এপ্রিল:- গরমে পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ নিল বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড।শনিবার বাংলা নববর্ষের দিনে ওয়ার্ডের অলি গলিতে পানীয় জন পৌঁছে দিতে ৩টে হাতে টানা জলবাহিত গাড়ির সূচনা করল ওয়ার্ড কমিটি। এ দিন একটি ঘরোয়া অনুষ্ঠানে জলবাহি ছোট গাড়ির সূচনা ও একটি পাম্প হাউসের উব্ধোধন করেন বৈদ্যবাটি পুরসভার […]
প্রশাসনের সমস্ত কাজে ই গভর্নেন্স চালু করার লক্ষ্যে আরো একধাপ এগোল নবান্ন।
কলকাতা,৪ ডিসেম্বর:– প্রশাসনের সমস্ত কাজে ই গভর্নেন্স চালু করার লক্ষ্যে আরো একধাপ এগোল নবান্ন। এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন জানানোর পদ্ধতি ও অনলাইনে নিয়ে আসা হচ্ছে।ক্যাজুয়াল লিভ ছাড়া এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের যেকোনো ছুটির আবেদন অনলাইনে জানাতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। ই-গভর্নেন্স চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে […]








