স্পোর্টস ডেস্ক , ১২ সেপ্টেম্বর:- ‘জনস্বার্থে’ আইপিএল ২০২০-এর রেডিও রাইটস পেতে চায় প্রসার ভারতীয়। অল ইন্ডিয়া রেডিও-তে আইপিএলের প্রতি ম্যাচের ধারা বিবরণী আয়োজন করার আবেদন নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রসার ভারতীয় সিইও শশী শেখর ভেমপাতি। সূত্রের খবর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে চিঠি লিখেছেন প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেমপাতি। বক্তব্য, দেশের যে প্রত্যন্ত এলাকায় এখনও পর্যন্ত টিভি কিংবা ইন্টারনেট পরিষেবা পৌঁছোয়নি, সেখানকার মানুষ অল ইন্ডিয়া রেডিও-তে আইপিএলের ধারাভাষ্য শুনতে পাবেন। উল্লেখ্য টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ম্যাচ ও সব ঘরোয়া ম্যাচের ধারাবিবরণী নিয়ে বিসিসিআই ও প্রসারভারতীয় মধ্যে যে মউ সাক্ষরিত হয়েছে, তাতে আইপিএল অন্তর্ভূক্ত নয়। তা অন্তর্ভূক্ত করার জন্য বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন। যদিও এ বিষয়ে এখনও সৌরভের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
এবার কুর্তির পিঠে ‘রবি ঠাকুর ক্ষমা করো’ লিখে চার মহিলার স্নিগ্ধ প্রতিবাদ।
হাওড়া,৭ মার্চ :- রবীন্দ্রভারতীতে বসন্ত উৎসবে তরুণ-তরুণীদের ‘অশ্লীল’ শব্দ লেখার বিরুদ্ধে স্নিগ্ধ প্রতিবাদ জানালো উলুবেড়িয়া মাধবপুর চেতনা সমিতির চার মহিলা সদস্যা। সমিতির চার মহিলা সদস্যা হলুদ রঙের কুর্তি পড়ে পিঠে লিখে দিলেন ‘রবি ঠাকুর ক্ষমা করো’। এমন অভিনব প্রতিবাদ কে বাহবা জুগিয়েছে নেটিজেন। মাধবপুর পরিবেশ চেতনা সমিতির নেত্রী জয়িতা কুন্ডু জানান, বিশ্ববিদ্যালয়ে যে কাণ্ডটি […]
গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল বাগনানেই আটকালো পুলিশ।
হাওড়া, ৪ এপ্রিল:- “আমরা দুর্নীতির শিকার। আমরা বঞ্চিত। আমরা নিয়োগ চাই।” এই দাবিতে গ্রুপ ডি আন্দোলনকারীদের তিনদিনের লংমার্চ শুরু হয়েছে। মঙ্গলবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন হাওড়ার বাগনান থেকে রানিহাটি পর্যন্ত লংমার্চের আয়োজন করেন গ্রুপ ডি আন্দোলনকারীরা। যদিও তাদের সেই লংমার্চ পুলিশ আটকে দেয় বাগনানের বাঙালপুরে। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে। গ্রুপ ডি’র […]
দুই মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা, ২২ সেপ্টেম্বর: কয়েকদিনের টানা বর্ষনে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। অতিবৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন এই সব জেলার অসংখ্য মানুষ। দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকায় ত্রান ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। […]










