স্পোর্টস ডেস্ক , ১১ সেপ্টেম্বর:- আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে ফিরতে পারবেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের একবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগে গত কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। তবে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গোয়েজের সঙ্গে আলোচনার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। এর ফলে আবারও মাঠে নামতে মেসির জন্য আর কোনও বাধা থাকল না। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারক ওই ম্যাচে চিলির (Chile) গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেসি। এরপর রেফারি মেসিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। আর মাঠের সেই শাস্তির পর মেসি নিজের রাগ আর সামলাতে পারেননি। কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। সেই ঘটনার পরই মেসিকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করে কনমেবল এবং ৫০ হাজার ডলার জরিমানাও করে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের একেবারে শুরু থেকেই খেলতে পারবেন এল এম টেন।
Related Articles
দুয়ারে সংবর্ধনা, বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ১৫ জুন:- বৈদ্যবাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডে এবারের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটি কৃতি ছাত্র-ছাত্রীর বাড়িতে গিয়ে সম্বর্ধনা প্রদান করলেন ১০ ওয়ার্ডের কাউন্সিলর তথা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এবং হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। রবিবার সকালে তার ওয়ার্ডের প্রায় ৭০ জন ছাত্রছাত্রীর হাতে একটি করে সুদৃশ্য স্মারক, উত্তরীয়, ফুল, পেন, […]
বাঁকুড়ার জয়পুরে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত এলাকা।
বাঁকুড়া , ২৬ মার্চ:- আজ বাঁকুড়া জেলা জয়পুর থানার উত্তর বার গ্রাম পঞ্চায়েতের মুরালিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালযে ভয়ো বহ বিস্ফোরণ ঘটে দিন দুপুরে। বোমার আঘাতে ঝলসে গেছে তা এখনো পারা যায়নি। বোমার আঘাতে গুরুতর আক্রান্ত হয়েছে তিন থেকে চারজন। সূত্র মারফত জানতে পারা যায় তৃণমূল পাটি অফিসে বোমা বিস্ফোরণ ঘটে আচমকাই। এই বোমা বিস্ফোরণ ঘটনায় […]
শহরের জমা জল সরাতে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের দ্বারস্থ হাওড়া পুরসভা।
হাওড়া, ৩ আগস্ট:- শ্রাবণের বর্ষায় নিম্নচাপের ভারী বৃষ্টিতে শহরের জমা জল সরাতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের ব্যবহার করতে চলেছে হাওড়া পুরসভা। রাজ্য সরকারের সহায়তায় উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি পাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেই পাম্প জমা জল দ্রুত নামাতে সহায়ক হবে। শনিবার দুপুরে এই বিষয়ে হাওড়া পুরসভার প্রধান কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী […]










