কলকাতা , ১০ সেপ্টেম্বর:- রোগী প্রত্যাখ্যান ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমশন শহরের তিন বেসরকারি হাসপাতালকে দোষী সাব্যস্ত করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। তিন মাসের মধ্যে আনন্দপুরের ফর্টিস হাসপাতালকে ১ লক্ষ, তপসিয়ার ফ্লেমিং হাসপাতালে ৫০ হাজার এবং বালিগঞ্জের অল এশিয়া মেডিক্যাল ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন। রিষড়ার বাসিন্দা ৭৮ বছরের অলোকনাথ ব্যানার্জির করোনা ধরা পড়ে। তিনি আগে থেকেই সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছিলেন। ৩ জুলাই তাঁর তীব্র শ্বাসকষ্ট হওয়ায় প্রয়োজন ছিল আইসিইউ–তে ভর্তি করার। পরিবারের অভিযোগ, ৩ হাসপাতাল ঘুরলেও, কোথাও আইসিইউ শয্যা মেলেনি। অবশেষে ইকবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করলে, সেখানেই ৭ জুলাই রোগীর মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, তিনটি হাসপাতালেরই বক্তব্য শোনা হয়েছে। মৃতের পরিবারের বক্তব্যও শোনা হয়েছে। হাসপাতালের উত্তরে কমিশন সন্তুষ্ট নয়। তাই জরিমানার নির্দেশ দিয়েছে হয়েছে।
Related Articles
শাসকদলের প্রতিশ্রুতিই সার , দারিদ্রতাকে সঙ্গী করে স্কুল ঘরে বসবাস পরিবারগুলির।
গোঘাট, ২৯ ডিসেম্বর:- শাসক দলের নেতাদের থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের নাকি প্রতিশ্রুতি ও আশ্বাস ছিলো, স্কুল ঘরে আপনাদের আর বেশিদিন থাকতে হবে না। খুব তাড়াতাড়ি বাড়ি ফেরানো হবে। কোনও কিছুই করা হয়নি বলে অভিযোগ। সম্পুর্ন উদাসীন প্রশাসন। প্রায় চার মাস কেটে গেলেও চরম দারিদ্র্যতাকে সঙ্গী করে স্কুল ঘরেই বাস করতে হচ্ছে বর্তমানে তিনটি পরিবারকে। […]
মিলবাজার থেকে সরস্বতী খাল, পাকা ড্রেন তৈরি হলে জল জমার সমস্যা থেকে মিলবে সুরাহা।
হাওড়া, ৩ ডিসেম্বর:- হাওড়ার আন্দুলের মিলবাজার থেকে সরস্বতী খাল, পাকা ড্রেন তৈরি হলে এবার জল জমার সমস্যা থেকে মিলবে সুরাহা। এই কাজে খরচ ধার্য্য হয়েছে প্রায় ১ কোটি টাকা। হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে ওই পাকা ড্রেন। জানা গেছে, হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এতদিন জল জমার সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যায় […]
পুজোর পর দ্বিতীয় ডিভিশন আইলিগের কোয়ালিফায়ার , দায়িত্বে আইএফএ।
স্পোর্টস ডেস্ক , ১৫ আগস্ট:- সরকারিভাবে আইলিগ আর দ্বিতীয় ডিভিশন আইলিগ কোয়ালিফায়ার আয়োজনের দায়িত্ব পেল আইএফএ। শুক্রবার লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিলমোহর পড়ে। অক্টোবরের শুরুতে অথবা পুজোর পর হতে পারে দ্বিতীয় ডিভিশন আইলিগের কোয়ালিফায়ার। কল্যাণী, বারাসাত অথবা কিশোরভারতী স্টেডিয়ামের মধ্যে যে কোনও একটা মাঠে হবে কোয়ালিফায়ার ম্যাচগুলো। তিনটে মাঠই তৈরি রাখছে রাজ্য ফুটবল সংস্থা। […]








