হাওড়া , ৭ সেপ্টেম্বর:- আজ সোমবার ৭ সেপ্টেম্বর রাজ্যে চলতি মাসের প্রথম সার্বিক লকডাউন। হাওড়াতেও সকাল থেকেই লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রয়েছে। লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। লকডাউন অমান্য করলে বা অপ্রয়োজনে রাস্তায় বেরোলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সকাল থেকেই হাওড়ায় রাস্তাঘাট জনশূন্য। গাড়ি চলছে না। দোকানপাট বাজার বন্ধ রয়েছে। শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান চত্বর শুনশান। হাওড়া ব্রিজে এদিন সকালেও নাকা চেকিং করে পুলিশ। কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়।
Related Articles
পাক ক্রিকেটারদের জার্সিতে থাকবে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো !
স্পোর্টস ডেস্ক , ১০ জুলাই:- ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। এই খবর নিজেই জানালেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন সুযোগ দেওয়ায় ধন্যবাদও জানিয়েছেন আফ্রিদি।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে স্পনসর সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পিসিবি-র। এরপর আর […]
পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে অধ্যক্ষকে অপসারণের দাবি বিজেপির।
কলকাতা, ৩০ জুলাই:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী বিজেপি পরিষদীয় দল তাকে অপসারণের দাবি জানিয়েছে। এই মর্মে দলের ৫০ জন বিধায়কের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আজ বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিষদীয় নেতৃত্ব বিধানসভার সচিব সুকুমার রায়ের হাতে ওই প্রস্তাবটি জমা দিয়েছেন। অধ্যক্ষ […]
জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে পথ অবরোধ চুঁচুড়ায়
হুগলি , ১০ ডিসেম্বর:- তৃণমূল দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ রাজ্যের বেস কিছু নেতৃত্বও। তারই প্রতিবাদে আজ চুঁচুড়া পিপুলপাঁতি মোরে পথ অবরোধ হয় বিকেল ৪টে নাগাত বিজেপির হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ এর নেতৃত্বে। পরে সেই স্থান থেকে একটি বড়ো মিছিল করে চুঁচুড়ার হুগলি মোরে যায় এবং সেই মোর […]







