হাওড়া , ৫ সেপ্টেম্বর:- শহীদ কমরেড জীবন দাসের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সকালে হাওড়ার বাঁকড়ায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, সেখানে শাসকদলের পক্ষ থেকে রক্তদান শিবিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। যেখানে শিবির চলছিল তার ছাদে বোমা ছোঁড়া হয়। খবর পেয়ে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ি ও ডোমজুড়ে থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে, সিপিআই ( এম) র রক্তদান শিবিরে তৃণমূলের হামলার অভিযোগ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর, বোমা নিক্ষেপ, মারধরের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতের কবরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে এই হামলা হয়েছে।
Related Articles
রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটকে মজবুত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৯ মার্চ:- দেশের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তার আগে বিজেপি বিরোধী জোটকে মজবুত করতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য এপ্রিল মাসেই দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর।তার আগেই বিজেপি বিরোধিতার সলতে পাকাতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের ইস্যুতে বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতা ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন তিনি। […]
কলকাতা পুলিশের নতুন নগরপাল হচ্ছেন বিনীত গোয়েল।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- কলকাতা পুলিশের নতুন নগর পাল হচ্ছেন বিনীত গোয়েল। তিনি এখন এ ডি জি এস টি এফ পদে রয়েছেন। তাঁর জায়গায় এই দায়িত্ত্ব সামলাবেন জ্ঞানবন্ত সিং। তিনি এখন এ ডি জি সি আই ডি পদে রয়েছেন। এস টি এফ্ তাঁর অতিরিক্ত দায়িত্ত্ব হবে বলে নবান্ন সূত্রে খবর। Post Views: 713
হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি।
হুগলি,৪ এপ্রিল:- হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড এর উদ্যোগে লকডাউনে বাড়িতে আটকে থাকা গ্রামবাসীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কারখানা পার্শবর্তী হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি করা হয়েছে। এদিন কোম্পানির কর্ণধার শ্যাম সুন্দর চৌধুরীর নির্দেশে হিমাদ্রি ফাউন্ডেশনের সহায়তায় পরিবার পিছু দশ কেজি চাল, পাঁচ কেজি […]








