কলকাতা , ৪ সেপ্টেম্বর:- করোনায় মৃত রোগীর পরিবারের কাছ থেকে বাড়তি টাকা দাবি করার অভিযোগে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন কলকাতার রুবি হাসপাতালকে দোষী সাব্যস্ত করেছে । কমিশনের প্রধান প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় শুনানিতে রোগীর পরিবার ও হাসপাতাল দুপক্ষের বক্তব্য ও নথিপত্র পরীক্ষার পর রোগীর পরিবারের পক্ষে রায় দেন । জানা গেছে, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা বৃদ্ধা দীপালি বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে প্রায় ১৪ দিন রুবি জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিম্নবিত্ত পরিবারের ওই রোগীর ভর্তির সময় ২.২৫ লক্ষ টাকা জমা নেওয়া হয়। রোগীর মৃত্যুর পর আরও ৩.৯২ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিয়োগ। রোগীর পরিবার তাঁদের পক্ষে অত টাকা মেটানো সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ার পরই হাসপাতালের তরফে তাদের হুমকি দেওয়া হতে থাকে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখার পর কমিশন রায় দিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের কাছ থেকে ২.৭২ লক্ষ টাকা অতিরিক্ত দাবি করেছিল। রোগীর পরিবার চিকিৎসা খরচ বাবদ শুধুমাত্র ওই হাসপাতালকে আর ১ লক্ষ ২০ হাজার টাকা দিতে হবে । ৫,০০০ টাকার মাসিক কিস্তিতে ওই টাকা মিটিয়ে দেওয়া যাবে। এই রায় হাসপাতাল ও রোগী পরিবার উভয় পক্ষই মেনে নিয়েছে বলে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান। অন্যদিকে, এদিন স্বাস্থ্য কমিশন আরও একটি অভিযোগ খতিয়ে দেখে। গত ৩ জুলাই এক অন্তঃসত্ত্বা মহিলা অসুস্থ হয়ে বেহালার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন। সেখানে তাঁকে আয়রন ইঞ্জেকশন দেওয়া হয়। পরিবারের অভিযোগ, ওই ইঞ্জেকশন দেওয়ার পরই অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু হয়। এদিন সেই অভিযোগ খতিয়ে দেখে কমিশনের তরফে হাসপাতালে সেসময় কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ এবং যিনি ইঞ্জেকশন দিয়েছেন, তাঁদের সকলের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
তারকেশ্বর যাওয়ার পথে ভদ্রেশ্বরে লরি উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত-২।
প্রদীপ বসু, ৩০ মার্চ:- বনগাঁর গাইঘাটা থেকে হুগলির তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় দিল্লি রোডের ওপর বিঘাটি মোড়ের কাছে ছোট লরি উল্টে ভয়াবহ দুর্ঘটনা। পাঁচ শিশুসহ আহত ৩০। তিনজনের অবস্থা আশঙ্কা জনক। সবাইকে চন্দননগর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই সময় বিভিন্ন গাড়িতে করে প্রচুর ভক্ত তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায়। কিন্তু […]
আরামবাগে তৃণমূলের বিজয় মিছিল।
আরামবাগ, ৪ মার্চ:- রাজ্যে পৌরভোটে তৃনমুলের জয় জয়কার। আরামবাগ পৌরবোডের দখল ধরে রাখলো আরামবাগ তৃনমুল কংগ্রেস।এদিন তৃনমুল পৌরসভায় জয়লাভ করায় বিজয় মিছিলে সামিল হলো তৃনমুল কর্মী ও নেতৃত্ব। আরামবাগের ব্লকপাড়া পার্টি অফিস থেকে বিজয় মিছিল বের হয়। তারপর আরামবাগ শহর পরিক্রমা করে মিছলটি। মিছিলে পা মেলান আরামবাগ জেলা তৃনমুলের সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায়, আরামবাগ […]
হিন্দমোটরে গঙ্গায় তলিয়ে যাওয়া চার মৃতদেহ উদ্ধার।
হুগলি, ১৫ অক্টোবর:- গতকাল হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে গঙ্গায় তর্পন করতে গিয়ে বানের জলে ভেসে গিয়েছিলেন চার জন। তাদের খোঁজে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সকে। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি রাতে গিয়ে স্পিড বোটে গঙ্গা বক্ষে তল্লাসী চালান। চন্দননগর পুলিশের আধিকারীকরা তল্লাসী অভিযানে থাকেন। ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ জানিয়েছেন, আজ ভোরে তল্লাসী […]











