হুগলি , ৪ সেপ্টেম্বর:- শাসক দলের গুন্ডারা পুলিশ প্রশাসন কে নিয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। শুক্রবার শ্রীরামপুর আদালত চত্বরে গণতন্ত্র বাঁচাও কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলো বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় এদিন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ধর্নায় যোগ দিয়ে বলেন, রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালিত হচ্ছে। পুলিশকে সঙ্গে নিয়ে শাসক দলের গুন্ডারা আমাদের কর্মীদের খুন করছে। কোথাও পুলিশ পিটিয়ে মারছে। বিজেপি রুখতে চাইছে। এর বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলবে। পাশাপাশি একই দাবিতে চুঁচুড়াতেও গণতন্ত্র বাঁচাও কর্মসূচী পালন করে বিজেপি। হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া সদর মহকুমা শাসককে স্মারক লিপি জমা দেন আর অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র নেই। বিজেপি নেতা কর্মিরা খুন হচ্ছে। শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বেহাল।রাজ্যে কাজ নেই তাই পরিযায়ী শ্রমিকরা আবার ফিরে যাচ্ছে।
Related Articles
শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আয়োজনের অনুমোদন দিল কমিশন।
কলকাতা, ৬ মে:- শর্ত স্বাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী সংক্রান্ত সরকারি অনুষ্ঠানের আয়োজন করার অনুমোদন দিল নির্বাচন কমিশন। বাংলা দিবসের মতো ওই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না বলে কমিশনের তরফে জানানো হয়েছে। মুখ্যসচিব-সহ সরকারি স্তরের আধিকারিকরা সরকারিভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন। কিন্তু, কোনও রাজনৈতিক ব্যক্তির ছবি রবীন্দ্র জয়ন্তী সংক্রান্ত ব্যানার বা হোডিংয়ে ব্যবহার করা যাবে না। এবং […]
খাদি ও গ্রামীণ শিল্প দপ্তর মাস্ক তৈরি শুরু করেছে , চড়কায় কাটা সুতোয় তৈরি হচ্ছে মাস্ক।
কলকাতা ,১ অক্টোবর:- ক্রেতা সাধারণের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের অধীন খাদি ও গ্রামীণ শিল্প দপ্তর অন্যান্য বস্ত্রসামগ্রীর পাশাপাশি মাস্ক তৈরি শুরু করেছে। সুতি, মসলিন ও সিল্কের থ্রি-প্লাই নানান ডিজাইনের মাস্কের চাহিদা বিপুলভাবে বেড়েছে বলে খাদির কলকাতার বিপণন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ রায় জানিয়েছেন। তিনি বলেন, ঝাড়গ্রাম, বহরমপুর, […]
রিয়ালের উৎসবের রাতেই বিদায় বার্সা।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- বাকি ছিল মাত্র দুই লেগ। পিছিয়ে ছিল ৪ পয়েন্টে। তাই লা-লিগার খেতাব জিততে হলে, বৃহস্পতিবার বার্সেলোনাকে অবশ্যই জিততে হত ওসাসুনার বিপক্ষে। একই সঙ্গে হারতে হত রিয়াল মাদ্রিদকে। কিন্তু ঘটল তার উল্টোটাই। রিয়াল মাদ্রিদ ঠিকই জয় তুলে নিয়েছে। আর হেরেছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সা। ম্যাচের প্রথমার্ধেই ওসাসুনার বিপক্ষে […]







