কলকাতা , ৪ সেপ্টেম্বর:- এখন থেকে আবার শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবারে ব্যাংক খোলা থাকবে। এই নিয়ে উদ্ভূত বিভ্রান্তির অবসান ঘটিয়ে আজ রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা সংক্রমনের প্রেক্ষিতে গত ২০ জুলাই জারি করা নির্দেশিকায় মাসের প্রতি শনি ও রবিবার রাজ্যের সব ব্যাঙ্ক পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সেইমতো কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা আগের মতো মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে। বাকি শনিবারে ব্যাঙ্কের পরিষেবা আগের মতোই থাকবে।
Related Articles
সাঁকরাইলের পাঁচপাড়ায় হাই মাদ্রাসা স্কুলে উত্তেজনা।
হাওড়া,১১ ফেব্রুয়ারি:- সাঁকরাইলের পাঁচপাড়ায় হাই মাদ্রাসা স্কুলে উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। NRC এর পক্ষে ছাত্রদের ফর্ম বিলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। জানা গেছে, হাওড়ার পাঁচপাড়ার ওই হাই মাদ্রাসা স্কুলে এনআরসির সমর্থনে স্কুলের ছাত্র-ছাত্রীদের গোপনে ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় ওই স্কুল চত্বরে। প্রধান শিক্ষককে […]
সাঁকরাইলে খুন বিজেপি কর্মী। কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তে পুলিশ।
হাওড়া,২৪ ফেব্রুয়ারি:- হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় ঝোড়হাট অঞ্চলে বিজেপি কর্মী খুন। মৃতের নাম শেখর মালিক(৪৪)। গতকাল রাতে স্থানীয় অধিকারীপাড়ায় শিবরাত্রি পুজোর খিচুড়ি ভোগের অনুষ্ঠান ছিল। সেখানেই গিয়েছিলেন শেখর। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। বিজেপির অভিযোগ, শেখরকে খুন করা হয়েছে। শেখর যেহেতু এলাকায় দলের সক্রিয় কর্মী ছিল […]
এবার ভোটে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। বালিতে প্রচারে নেমে বললেন বৈশালী।
হাওড়া , ২১ মার্চ:-বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। কেন্দ্র থেকে বাংলার উন্নয়নে অনেক অনেক ফান্ড আসবে। উন্নয়ন হবে। বালি কেন্দ্রে আমার লড়াই কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমফানে বিপর্যস্তরা সকলে টাকা পেলেন না। তালিকায় নাম পাঠানো সত্বেও তাঁরা টাকা পেলেন না। আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট বালিতে […]








