হুগলি , ৩ সেপ্টেম্বর:- কাল থেকে খুলে যাবে তারকেশ্বর মন্দির। তবে কোনও পূর্ণার্থী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে শিবলিঙ্গ দর্শন করতে পারবে পূর্নার্থীরা। গত 25 জুন একদিনের জন্য খোলার পর পুনরায় মন্দির সংলগ্ন এলাকায় করোনার প্রকোপে বন্ধ হয়েছিল মন্দির। পুনরায় দু মাস বন্ধ থাকার পর তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ এর নির্দেশে খুলে গেল মন্দির। আগে শর্তসাপেক্ষে দুই দফায় সাড়ে পাঁচ ঘন্টা মন্দির খোলা হয়েছিল ভক্তদের শিবলিঙ্গ দর্শনের জন্য।
Related Articles
দু’দিনের ঝাড়গ্রাম সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী।
হাওড়া, ১৬ নভেম্বর:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে মঙ্গলবার দু’দিনের ঝাড়গ্রাম সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। সেই সফর শেষ করে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এদিন ডুমুরজলায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে তাঁর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হন। Post Views: 351
রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু […]
উত্তরপাড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের।
হুগলি, ২২ জুলাই:- শুক্রবার দুপুরে উত্তরপাড়ায় শখের বাজারে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী বৃদ্ধের। মৃতের নাম অরুণোদয় মৌলিক(৬৫)। তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অবসরপ্রাপ্ত কর্মী। আগে কল্যাণীতে থাকলেও বর্তমানে ভদ্রকালীর একটি আবাসনে তিনি থাকতেন। এদিন দুপুর দেড়টা নাগাদ তিনি সাইকেল চালিয়ে জিটি রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় শখের বাজারে পিছন দিক থেকে একটি […]









