কোচবিহার , ৩ সেপ্টেম্বর:- এক গৃহবধূর সোনার অলঙ্কার সহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হল ছিনতাইয়ে ব্যবহার করা মোটর সাইকেলটিও। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম তুহিন বড়ুয়া। সে কোচবিহার শহরের ভিআইপি মোড় এলাকার বাসিন্দা। গতকাল শহরের নিউটাউনের বুড়ার দোকান মোড়ে বিসি রোডের বাসিন্দা গৃহবধূ নীলিমা বর্মণের ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি মোটর সাইকেলে ৩ চেপে এসে ওই ছিনতাই করে পালিয়ে যায়। ওই সময় স্থানীয় এক বাসিন্দা তুহিন বড়ুয়াকে চিনতে পারেন। তাঁর সাথে কথা বলে পুলিশ তুহিনকে গ্রেপ্তার করেছে। সিজ করা হয়েছে ছিনতাই করা মোটর সাইকেলটিও। পুলিশ ওই ঘটনায় বাকি দুই অভিযুক্তকে ধরতে তুহিন বড়ুয়াকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে কোচবিহার শহরের মধ্যে এমন ঘটনা ঘটায় সাধারণ বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
Related Articles
অনুব্রত মন্ডলের আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা কর্মীদের।
বীরভূম , ২৯ মে:- বীরভূমের জনপ্রিয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন বীরভূমের সিউড়ির মহিলা তৃণমূলের সদস্যরা । এদিন স্থানীয় কালী মন্দিরে এবং রবীন্দ্রনগর পিরতলা গিয়ে তারা অনুব্রত বাবু দ্রুত সুস্থতার জন্য পুজো দিলেন। তাদের বক্তব্য বীরভূমের রূপকার অনুব্রত বাবু, আজকের অসুস্থ হয়ে কলকাতার নার্সিংহোমে ভর্তি আছেন। দাদার মতন জনদরদি মানুষ […]
চিনা সংস্থাকে বয়কট করুন, বিসিসিআই কে চিঠি চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রির ৷
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের আর্জি জানিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিল চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি ৷ চুক্তি বাতিল না করলে IPL সহ দেশে অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ বয়কট করা হবে ৷ চিঠিতে লিখেছেন CTI-এর আহ্বায়ক ব্রিজেশ গোয়েল ৷ লাদাখ সীমান্তে 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পর চিনা দ্রব্য […]
অফিস থেকে ফিরে কান্নায় ভেঙে পড়লেন তরুণী। ফ্ল্যাটের তালা ভেঙে ২০ লক্ষ টাকার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা চুরি হাওড়ার চুনাভাটিতে।
হাওড়া, ১৩ জুন:- ফ্ল্যাটে একাই থাকেন তরুণী। সোমবার সকালেও অফিসে বেরিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরেই জানতে পারেন সব ঘটনা। তালা ভেঙে ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি হয় হাওড়ার আন্দুল রোড চুনাভাটির অশ্বিনী অ্যাপার্টমেন্টে। দিনেদুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। হাওড়া আন্দুল রোডর চুনাভাটি এলাকায় ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা ও সোনা রুপোর গয়না চুরি যায়। তদন্তে […]









