অঞ্জন চট্টোপাধ্যায়,২ জানুয়ারি:- রবিবার দীর্ঘ বিরতির পর মোহনবাগান খেলতে নামবে রিয়্যাল কাশ্মীরের সঙ্গে। সেই ম্যাচ খেলতে আজই কাশ্মীর উড়ে গেছে সবুজ-মেরুন দল। দুটো দিন আগেই মোহনবাগান কাশ্মীর পৌঁছেছে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। কারণ শ্রীনগরে এখন প্রবল ঠান্ডা। সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রির কাছে। আর সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাইনাস ২ ডিগ্রি। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মোহনবাগানকে খেলতে হবে। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল ফেডারেশন ম্যাচের সময় এগিয়ে দিল। শ্রীনগরের টিআরসি টার্ফ গ্রাউন্ডে ম্যাচ শুরু হবার কথা ছিল দুপুর দুটোর সময়। তবে ঠান্ডার কথা ভেবে ফেডারেশন সকাল সাড়ে এগারোটার সময় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
চন্দননগরে ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজার পরিসমাপ্তি, গঙ্গায় মহা নিরঞ্জন
হুগলি, ১ নভেম্বর:- আজ গঙ্গার ঘাটে নিরঞ্জনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটল চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজার। এবারের পাঁচ দিনের জগদ্ধাত্রী উৎসব চন্দননগরবাসীর মনে একদিনের অতিরিক্ত আনন্দের স্মৃতি রেখে গেল। সকাল থেকেই শহরজুড়ে উৎসবের আবহ—প্রথমে সিঁদুর খেলা, তারপর বিশাল আকৃতির দেবী প্রতিমা লরিতে তুলে গঙ্গার উদ্দেশ্যে যাত্রা—দৃশ্যটি সত্যিই নজিরবিহীন। বিভিন্ন পুজো কমিটির ভলেন্টিয়াররা আবির খেলতে খেলতে, বাজনার তালে […]
শেষ হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব।
কলকাতা, ৬ জুলাই:- শেষ হল পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রচার পর্ব শেষ হয়। আগামী ৮ জুলাই শনিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। এরমধ্যে স্পর্শকাতর বুথের […]
পুরানো মেশিনে লাইসেন্স রিনিউয়াল ছাড়াই ইউএসজি বন্ধ করলেন লকেট।
হুগলি, ৫ মে:- সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পিপিপি মডেলে চলা ল্যাবে মহিলাদের ইউএসজি করানো হচ্ছে, পুরোনো মেশিনে, লাইসেন্স রিনিউয়াল ছাড়াই! রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকায় মেশিনে ইউএসজি বন্ধ করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুরে ভোট প্রচারে গিয়ে হঠাৎ সিঙ্গুর গ্রামীন হাসপাতালে দলীয় কর্মিদের নিয়ে হাজির হন হুগলির বিজেপি প্রার্থী। তিনি হাতে কাগজ নিয়ে অভিযোগ করেন যে […]









