হাওড়া , ৩১ আগস্ট:- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হাওড়া। শোকস্তব্ধ তাঁর পরিবার। সোমবার এই খবর আসার পর কার্যতই শোকে ভেঙে পড়েছেন তাঁর পরিবার পরিজনেরা। মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডের বাড়িতে বসে দাদার স্মৃতিচারণ করতে গিয়ে বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় বলেন, “তিনি ( প্রণব মুখোপাধ্যায় ) ভারতবর্ষের মন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভারতের রাজনীতির বিরাট অধ্যায় জুড়ে তাঁর কাজ। কিন্তু তিনি ব্যাক্তিগতভাবে আমাদের দাদা ছিলেন। আমাদের বেড়ে ওঠা, আমাদের বড় হওয়া, আমাদের জীবনের সবকিছুতে তিনি ছিলেন প্রকৃত পারিবারিক ব্যাক্তি। দাদা রাষ্ট্রপতি হওয়ার সময় দিল্লি গিয়েছি। আমার দাদা তিনি কখনও তাঁর পারিবারিক বৃত্ত থেকে আলাদা করেননি। তিনি সব সময় সন্তানের মতো আমাদের কাছে টেনে নিয়েছেন। বাল্যকাল থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা তাঁর ল্যাংবোটই ছিলাম বলা চলে।”
Related Articles
রাজ্যে ২৩১৩ টি স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে টেলিমেডিসিন পরিষেবা , স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ আগস্ট:- রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও এবার এবার পাবেন সর্বোত্তম চিকিৎসা পরিষেবা। নিজেদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকেই বিভিন্ন রোগের উপশমে সম্পূর্ণ বিনামূল্যে সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন তাঁরা। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি টেলিমেডিসিন প্রকল্প ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা সহজলভ্য হবে। […]
রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের নতুন জব কার্ড তুলে দেওয়া হল।
হুগলি, ৩ জুন:- রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের জন্য নতুন জব কার্ড তুলে দেওয়া হল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিঙ্গুর ব্লকের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের ১০০ জন পরীযায়ী শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দিলেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমন, হরিপাল বিধায়ক বেচারাম […]
রাতে সংঘর্ষ। উত্তেজনা ডোমজুড়ের সুকান্ত পল্লী এলাকায়।
হাওড়া , ১৫ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার সুকান্ত পল্লী অঞ্চলে সংঘর্ষ। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, হঠাৎই অন্য পাড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতীরা কোনও কারণ ছাড়াই অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পাড়ায় ও বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়। এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাওড়া জেলা হাসপাতালে […]







