পুরুলিয়া , ৩১ আগস্ট:- দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে মাওবাদী দমনে মোতায়েন থাকা নাগা বাহিনী আজ সেখান থেকে ফিরে গেলেও পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী এখনো না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই সেখানকার ছটি নাগা শিবিরের দায়িত্ব নিয়েছে। জঙ্গলমহলের পুরুলিয়ায় রাজ্য পুলিশের স্ট্রাকো ও জুনিয়র কনস্টেবল এর অ্যাসল্ট বাহিনীর জেলার ৬টি নাগা ক্যাম্পের দায়িত্ব নিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য মাওবাদী দমনে পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের ৬ কোম্পানি বাহিনী মোতায়েন ছিল কিন্তু নাগাল্যান্ডের সাম্প্রতিক অস্থিরতার কারণে আজ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিবর্তে শিবির গুলোতে সিআরপিএফ বাহিনীর দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখনও সেই বাহিনী না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই আপাতত দায়িত্ব নিয়েছে বলে সিআরপিএফের আইজি পশ্চিমবঙ্গ প্রদীপ কুমার সিং জানিয়েছেন। এদিকে বাংলা- ঝাড়খন্ড সীমান্তে সম্প্রতি মাওবাদীদের আনাগোনা বাড়তে থাকায় রাজ্য স্বরাষ্ট্রদপ্তর বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
আজ থেকে অফলাইনে ক্লাস। বেলুড় লালবাবা কলেজে নবাগত ছাত্রছাত্রীদের চলকেট দিয়ে শুভেচ্ছা টিএমসিপি’র।
হাওড়া, ২৬ নভেম্বর:- প্রথম বর্ষ সেমিস্টারের ছাত্রছাত্রীদের শুক্রবার থেকেই প্রথম অফলাইনে ক্লাস শুরু হলো হাওড়ায় বেলুড়ের লালবাবা কলেজে। সেই উপলক্ষে নবাগত প্রত্যেক ছাত্রছাত্রীকে এদিন চকলেট দিয়ে স্বাগত জানায় টিএমসিপি কর্মীরা। দীর্ঘ ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল কয়েক দিন আগেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হয় মাস্ক, স্যানিটাইজার, চকলেট উপহার দিয়ে। […]
কোচবিহারে বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দলীয় কার্যালয় চত্বর, আক্রান্ত সাংবাদিক ও সাধারণ মানুষ।
কোচবিহার,৮ ডিসেম্বর:- শুরুটা ভালো হলেও খুব কম সময়ের মধ্যেই বদলে গেল ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলা কার্যালয়ের চিত্র। রবিবার দলের পুনঃনির্বাচিত জেলা সভানেত্রী মালতী রাভাকে সংবর্ধনা দাওয়া হয় বিভিন্ন মণ্ডল কমিটির পক্ষ থেকে। হাসিহাসি মুখের সেই ছবিও সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপও পোস্ট করা হয়। কিন্তু এরপরে ওই কার্যালয় এলাকাই রণক্ষেত্রের চেহারা […]
অনুষ্কার বোল্ড লুকের উষ্ণতায় মুগ্ধ বিরাট
সোজাসাপটা ডেস্ক , ১৫ জুলাই:- বিরাট পত্নী অনুষ্কাকে দীর্ঘদিন পর কোনও ম্যাগাজিনের ফটোশ্যুটে পাওয়া গেল। কখনও সাদা-কালো বিকিনিতে ঝড় তুলেছেন। কখনও আবার হলুদ রঙের স্লিভলেস শ্রাগ ও তাঁর ফাঁকে খোলা ক্লিভেজে উষ্ণতা ছড়ালেন। সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফটোশ্যুটের জন্য চর্চায় অভিনেত্রী। স্ত্রীয়ের রূপ ও গুণ দুয়েই কদর করেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সফরে সমুদ্রসৈকতে অনুষ্কার ছবি […]









