কলকাতা , ২৭ আগস্ট:- রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি ও পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আনলক চার পর্বে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যায় বা কোথায় বিধি নিষেধ জারি থাকবে তা নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজিব গৌবা আজ রাজ্য সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। বৈঠকে আগামী পর্বে গন পরিবহন ব্যবস্থাকে আরো মসৃণ করতে সব সুরক্ষা বিধি মেনে মেট্রো এবং লোকাল ট্রেন চালানো নিয়ে কথা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আজকের বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উপস্থিত ছিলেন।
Related Articles
ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ রাজ্যের প্রতিটি সংশোধনাগারে।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আলিপুর জেলের অনুকরণে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি সংশোধনাগারের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন জেলে বন্দি থাকা বিপ্লবীদের জীবন কাহিনী, নানা নথিপত্র, দলিল দস্তাবেজ একত্রিত করে তা সংরক্ষণ করা হবে বলে রাজ্যের কারা দফতর সিদ্ধান্ত নিয়েছে। কারা দফতর সূত্রে জানা গেছে বিভিন্ন জেলে বিপ্লবীদের তালিকা খুঁজে বার করা হচ্ছে। তাঁদের […]
পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাজ্যপালের পদত্যাগের দাবি তুললো তৃণমূল।
কলকাতা , ১৪ মে:- রাজ্যপাল জগদীপ ধনখরের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস তার পদত্যাগ দাবি করেছে। দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপালের জেলা সফর এবং ভিন রাজ্য থেকে এরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তার মন্তব্যের প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যপাল সমাজ বিরোধীদের উস্কানি দিতে রাস্তায় নেমেছেন। […]
হাওড়ার বাঁকড়ায় অনলাইন গারমেন্টস ফ্যাক্টরিতে আগুন
হাওড়া, ৭ নভেম্বর:- দীপাবলির আগে হাওড়ার বাঁকড়ার একটি অনলাইন গারমেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। সোমবার গভীর রাতে আগুন লাগে বাঁকড়া নয়াবাজ এলাকার ওই অনলাইন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় দমকলের দুটি ইঞ্জিন। তবে রাস্তা সরু হওয়ার ফলে দমকলের এসে পৌঁছাতে সমস্যা হয়। এলাকার মানুষ সহযোগিতায় ছুটে আসেন। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় […]










