স্পোর্টস ডেস্ক, ২৭ আগস্ট:- মা হতে চলেছেন বিরাট পত্নী অনুষ্কা। সেই খুশির খবর সামনে আনলেন ভারত অধিনায়ক হবু বাবা বিরাট কোহলি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার সকালে ছবি পোস্ট করে বিরাট জানান, ‘‘২০২১-এ তাঁর পরিবারে নতুন অতিথি আসছে। দুই থেকে তাঁরা তিন জন হচ্ছেন।’’ অনুষ্কার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। বিরুষ্কার এই খবরে আপ্লুত নেটাগরিকরা। পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। উল্লেখ্য যদিও এখন আইপিএল খেলতে দুবাইতে রয়েছেন আরসিবি এর অধিনায়ক বিরাট। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগে মাঠে অনুশীলনে নামার আগে হোটেলের বারান্দাতেই কোয়ারান্টাইনে শরীরচর্চা করছেন বিরাট। তবে এর মধ্যে বাবা হওয়ার খবর জানতে পেরে আপ্লুত কোহলি। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন দলের অন্যান্য সতীর্থ থেকে শুরু করে অন্যান্য দেশের ক্রিকেটাররাও। শুভেচ্ছা জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।
Related Articles
উত্তরপাড়ায় দোলের দিন রং খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু আইনজীবীর।
হুগলি,৯ মার্চ :- উত্তরপাড়ায় দোলের দিন রং খেলে গঙ্গায় শান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু আইনজীবীর। কোন্নগর নবগ্রাম এলকার অভিষেক রায় ( ৩৪ ) উত্তরপাড়ার নিজের শ্যালিকার বাড়িতে দোলের রং খেলতে এসেছিলো। রং খেলে উত্তরপাড়া সখের বাজার গঙ্গার ঘাটে শান করতে নেমে তলিয়ে গেছেন। অভিষেক সাঁতার জানতো না বাড়ির লোকের দাবি। অভিষেক পেশায় হাই কোর্টের […]
হারলে লড়াই করে হারুক।আমি দুটো দলেই খেলেছি তাই ডার্বিতে দুই দলেরই সাফল্য কামনা করি – সুধীর কর্মকার (প্রাক্তন জাতীয় ফুটবলার)
সুদীপ দাস,১৮ জানুয়ারি:- আমাদের সময় কিংবা চুনী দা (চুনী গোস্বামী) , প্রদীপ দা ( পিকে ব্যানার্জী) সময়ও বাংলা ছাড়া ভারতীয় দলই হোত না। এখন দেশে বাংলার ছেলেদের বড়ই অভাব ! এটাকে কি আর এ রজ্যের ফুটবলের উন্নতি বলা যেতে পারে ? আই লিগ ডার্বির ২৪ ঘন্টা আগে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন ভারতীয় দলের সর্বকালের সেরা […]
ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ২৫ নভেম্বর:- রাজ্যে জুড়ে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে এক মাস ধরে চলা এই শিবিরে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে৷ জানুয়ারি মাসের দুয়ারে সরকার কর্মসূচির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ […]







