হাওড়া , ২৬ আগস্ট:- বুধবার রাতে হাওড়ায় আন্দুলের হাঁসখালিপোল এলাকায় ঘর থেকে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত চিকিৎসকের নাম লক্ষ্মীনারায়ণ দত্ত। বাড়িতে তিনি একাই থাকতেন। মেয়ে থাকেন অন্য জায়গায়। আগে তিনি বিএসএনএলে চাকরি করতেন। বর্তমানে চাকরি থেকে অবসরগ্রহণের পর হোমিওপ্যাথি প্র্যাকটিশ করতেন। কি কারণে মৃত্যু পুলিশ এখনও জানতে পারেনি। এদিন ঘরের তালা ভেঙে ঘরের মেঝে থেকে দেহটি উদ্ধার হয়। নাজিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
তদন্তে সিআইডি, ঘটনাস্থলে আধিকারিকরা, হাওড়ায় গ্রেফতার বেড়ে ৩৮।
হাওড়া, ১ এপ্রিল:- শিবপুরে গন্ডগোল ও অশান্তির ঘটনায় শনিবার সিআইডির টিম ঘটনাস্থলে আসেন। পুলিশের ফোর্স নিয়ে তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনার দিন কোথায় কোথায় ভাঙচুর বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেন তাঁরা। স্টিল ছবি তোলেন তাঁরা। যেসব দোকানপাট, বাড়ি ভাঙচুর করা হয়েছিল তার তথ্য সংগ্রহ করেন তাঁরা। অন্যদিকে, শিবপুরে গন্ডগোল ও অশান্তির […]
বিএসএফের গুলিতে মৃত্যু ১ , আহত ২ , চাঞ্চল্য তুফানগঞ্জে ।
কোচবিহার , ১০ আগস্ট:- করোনা আবহের মাঝে রবিবার সন্ধ্যায় তুফানগঞ্জ এর বালাভূতে এলাকায় বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু মৃত্যু হয় একজনের। জানা গিয়েছে , মৃতের নাম আজিজুল রহমান । এছাড়া গুলিতে দুজন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে । অভিযোগ , সন্ধ্যার পর বেশ কয়েকজন গরু পাচার কারী এলাকায় জমায়েত করেছে […]
ডেঙ্গু পরিস্থিতির ওপর নজরদারি চালাতে পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করলো রাজ্য।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- গোটা রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও সরকারি চিকিত্সা পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে রাজ্যের স্বাস্থ্য দফতর পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে। স্বাস্থ্য কর্তা, চিকিৎসক, অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সিং কর্মীদের নিয়ে গঠিত এই দলগুলি ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। নজরদারি দলের সদস্যরা শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালেও পরিদর্শন […]










