শিলিগুড়ি , ২৬ আগস্ট:- শিলিগুড়ি অদূরে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার চুনাভাটিতে এক সরষের তেল প্যাকেটিংএর কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন ভোরবেলা ওই তেল কারখানায় আগুন লাগে। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও দমকলকে।এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রায় দুঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ফলে ওই কারখানায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
২১ মে থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ২৭ এপ্রিল:- ২১ মে থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। ওই কর্মসূচি চলবে ৩১ মে পর্যন্ত। নবান্ন সভাঘরে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান এই ১০ দিন বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ফের আবেদন জমা নেওয়া হবে। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আবেদনপত্রগুলি খতিয়ে দেখে তা […]
ডিয়ার লটারিতে এক কোটির বিজেতা দুধের সেলসম্যান ডোমজুড়ের শক্তি দাস।
হাওড়া , ২৫ সেপ্টেম্বর:- দোকানে দোকানে দুধের প্যাকেট বিলি করে দিন গুজরান করেন হাওড়া ডোমজুড়ের উত্তর ঝাঁপরদহ গ্রামের শক্তি দাস। অভাবের সংসারে লকডাউনের সময়ে নেমে এসেছিল তীব্র অনটন। দুধের প্যাকেট সরবরাহ করে মাসে খুব অল্প আয় হতো। অবশেষে সেই শক্তিবাবুই লটারিতে প্রথম পুরস্কার জিতে হয়ে গেলেন কোটিপতি। শনিবার এলাকারই এক লটারির দোকান থেকে রাজ্য সরকারের […]
থানা ছেড়ে জনপ্রতিনিধির ভূমিকায় পুলিশ , অবাক কান্ড পোলবায়।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- পুলিশ গ্রামে ঘুরে মানুষের সমস্যা শুনছে, আর তা নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। জানা যায়, পোলবা থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার মণ্ডল তাঁর সহ কর্মীদের নিয়ে আজ পোলবা থানা এলাকার বিভিন্ন পঞ্চায়েতে ঘোরেন। সরাসরি মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। রাস্তাঘাট, পানীয় জল সহ অন্যান্য পরিষেবা ঠিকঠাক আছে […]










