হুগলি,২ জানুয়ারি:- এনআরসি নিয়ে একদিকে অনেকটাই ব্যাকফুটে বিজেপি। তারমধ্যে সামনেই রাজ্যে পৌর নির্বাচন। এই নির্বাচনের কথা মাথায় রেখে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে যখন বিজেপির রাজ্য সভাপতি প্রতিদিনই কোন না কোন সভা থেকে ২০২১ এ রাজ্যে ক্ষমতায় আসার ভবিষ্যদ্বানী দিচ্ছেন; ঠিক তখনই দলীয় নেতার আচরনে ক্ষুদ্ধ দলের মহিলা নেত্রীরা। দ্বিধাবিভক্ত শ্রীরামপুর সাংগঠনিক জেলার রিষড়া মন্ডল বিজেপি । এই মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা গোস্বামী সহ অন্যান্য মহিলা কর্মীরা সম্প্রতি রিষড়া মন্ডলের বিজেপি সভাপতি বিজয় পান্ডেকে রাস্তায় নিগৃহীত করেন। মুখে কালি লেপে দেবারও চেষ্টা করা হয় বলে দাবী মহিলা কর্মীদের। এখানকার মহিলা মোর্চার বক্তব্য বিজয় পান্ডে অত্যন্ত কুরুচির মানুষ। সে দলের মহিলা কর্মীদেরই কুনজরে দেখেন। সুযোগ পেলেই মহিলাদের কুপ্রস্তাব দেন।
পাশাপাশি মহিলাদের মোবাইলে অশ্লীল ভিডিও পোষ্ট করে বলে অভিযোগ। অভিযোগ এবিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোসের কাছে অভিযোগ জানাতে গেলেও তিনি অভিযোগ নেননি। সম্প্রতি রিষড়ার খোলা রাস্তায় বিজয়কে ধরে মহিলা মোর্চার কর্মীরা নিগৃহীত করেন । তাঁর যে কথা অকপটেই স্বীকার করে স্থানীয় মহিলা মোর্চার সদস্যারা। তাঁরা বলেন সম্পূর্ণ অনৈতিকভাবে বিজয়কে মন্ডল সভাপতির দ্বায়িত্ত্ব দিয়েছেন শ্রীরামপুরের সভাপতি শ্যামল বোস। বর্তমানে সেই ঘটনার বিবরন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। যা সামনে আসতেই বিজেপির চরম গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। যদিও এই ঘটনা সরাসরি অস্বীকার করেন বিজেপির শীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস। তিনি বলেন এধরনের কোন ঘটনাই ঘটেনি।তবে পৌর নির্বাচনের আগে এই ঘটনাকে যে হাতিয়ার করতে ছাড়বে না বিরোধীরা তা বলাই বাহুল্য।Related Articles
ফুরফুরাকে ভাঙ্গড় বানাতে চাইছে বিরোধীরা, ত্বহা সিদ্দিকী।
হুগলি, ১১ আগস্ট:- পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলি জেলার ফুরফুরা। আর এবার এই ঘটনায় বিস্ফোরক ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। বোর্ড গঠনের দিন এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে আইএসএফ দলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন পুলিশ। পঞ্চায়েত ভোটে ২৯টি আসনের মধ্যে ২৪টি আসনে জয় পাওয়ার পরেও তৃণমূলকে বোর্ড গঠন […]
হুগলিতে লকেটের সমর্থনে প্রচারে হেমন্ত বিশ্বকর্মা।
হুগলি, ১০ মে:- সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যখন সিবিআই তদন্ত চলছে সুপ্রিমকোর্ট আর হাইকোর্ট তার উপর ভরসা করে বসে আছে। আপনি কেন সেই তদন্তকে টেম্পারিং করছেন। এটা বাংলাকে বদনাম করার কাজ নয়। বাংলার মা বোনেদের ন্যায় দেওয়ার কাজ। আপনি কেন স্টিং অপারেশন করছেন […]
রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা সরকারের।
কলকাতা, ৫ আগস্ট:- আগামী ১১ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। শুক্রবার অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে এই ছুটির কথা ঘোষণা করেছে। এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১১ অগস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ থাকবে সরকারি […]









