স্পোর্টস ডেস্ক , ২৫ আগস্ট:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট। জ্যামাইকায় ৩৪ তম জন্মদিন পালন করতে গিয়ে তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিশ্বের সর্বকালের সেরা দৌড়বিদকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও খবর। এক রিপোর্টে দাবি করা হয়েছে, দুদিন আগেই উসেইন বোল্টের কোভিড-১৯ টেস্ট হয়। রবিবার সেই টেস্টের ফল সামনে আসে। তাতে কিংবদন্তি দৌড়বিদকে করোনা ভাইরাস পজেটিভ বলে দেখানো হয়েছে বলে খবর। উল্লেখ্য সদ্য বাবা হওয়া বোল্ট পুত্র সন্তানের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। সেই তিনিই করোনা ভাইরাসের আবহে ধুমধাম করে জন্মদিন পালন করে বিতর্কেও জড়িয়েছেন। ইতিমধ্যে বোল্টের সংস্পর্শে যারা এসেছেন, তাঁদের কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে বলেও খবর।
Related Articles
আমফানে ক্ষতিগ্রস্থ বটগাছের নতুন করে জন্ম দিলো চাকুন্দির মানুষ।
চিরঞ্জিত ঘোষ, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ই জুন বৃক্ষরোপন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বিধস্ত আমফন ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে। এই রকম একটা পরিস্থিতে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। আমফন ঝড়ে চাকুন্দি হাওড়া ব্রিজ বাস স্টপেজে একটি বহু পুরাতন বটগাছ ছিল সেটি উপরে যায়, যথাস্থানে […]
৪৮ ঘন্টায় ১৮০ ডিগ্রী ঘূর্ণন , অবাক পরিবর্তন চুঁচুড়ার বিধায়কের !
সুদীপ দাস, ১০ জানুয়ারি:- বেআইনীভাবে স্কুল খুলে রাখার বিরুদ্ধে আইনত ব্যাবস্থা হবে। বড়লোকের জন্য একরকম আইন আর গরীবের জন্য অন্যরকম আইন এটা তো হতে পারে না। শনিবার সকালে ইমামবাড়ার সন্নিকটে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল চত্ত্বরে দাঁড়িয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই মত প্রকাশ করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর সেই […]
আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে হাওড়ার ছাত্রের র্যাঙ্কিং সম্ভাব্য থার্ড।
হাওড়া, ১৪মে:- ফের জয়জয়কার হাওড়ার। আইএসসি দ্বাদশের পরীক্ষায় হাওড়ার শিবপুরের শ্রী অ্যাপার্টমেন্টের বাসিন্দা এমসিকেভি স্কুলের ছাত্র সিদ্ধার্থ কুমার দুগার সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য তৃতীয় র্যাঙ্ক করেছে। ইতিমধ্যেই তার এই সাফল্যে খুশি সকলে। জানা গেছে সে হাওড়া লিলুয়ার এমসিকেভি স্কুলের ছাত্র। অল ইন্ডিয়ায় সে সম্ভাব্য থার্ড র্যাঙ্ক করেছে আইএসসি পরীক্ষায়। কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে। তার প্রাপ্ত […]








